শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রিজভীসহ বিএনপির ৯ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Rizviঢাকা : রাজধানীর পল্লবী থানার নাশকতার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২৩ আগস্ট দিন ধার্য করেন আদালত।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- খালেদা জিয়ার বিশেষে সহকারী শিমুল বিশ্বাস, সাবেক এমপি সৈয়দা আশরাফি পাপিয়া, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।

বিএনপির আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, পল্লবী থানার বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ৮ জন জামিনে রয়েছেন।

উল্লেখ্য, ২০১৫ সালে জানুয়ারি মাসে বিএনপির হরতাল অবরোধ চলাকালে এ মামলাটি দায়ের করেন পুলিশ। ২০১৬ সালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ