সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


আমাদের কর্মক্ষেত্র দীনি অঙ্গন হলেও সবক্ষেত্রের জন্য তৈরি হতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sharif_muhammad2

মাওলানা শরীফ মুহাম্মদ। বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব। মাসিক আল কাউসারের নির্বাহী সম্পাদক। বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছেন দীর্ঘ দিন। লিখেছেন অসংখ্য জনপ্রিয় বই। ময়মনসিংহে জন্ম নেয়া এ কৃতি সন্তান বর্তমানে পরিবার নিয়ে বাস করছেন ঢাকার মিরপুরে।সম্প্রতি ঢাকার বাসাবোতে অবস্থিত মাদরাসাতুস সুফ্ফার স্মারকগ্রন্থ পুস্পকাননে প্রকাশিত সাক্ষাৎকারটি আওয়ার ইসলামের পাঠকের জন্য তুলে ধরা হলো।

বাংলাদেশের মিডিয়ায় ইসলামী মহল ও মূল্যবোধ কি উপেক্ষিত ও আক্রান্ত হয় বলে মনে করেন? কেন?

বিসমিল্লাহির রাহমানির রাহীম। প্রথম যে প্রশ্ন এই প্রশ্ন আসলে পরিষ্কার। আমি বলব এটা মোটামুটি সব মহলের কাছেই স্পষ্ট। বাংলাদেশের মিডিয়ার প্রধান অংশের কাছে বা ব্যাপকভাবে মিডিয়ার বড় অংশ প্রায় নব্বই ভাগ বা আশি ভাগ যদি আমি বলি তাদের কাছে ইসলামী মহল, ইসলামী মূল্যবোধ ইসলামী শিক্ষা, ইসলামী চেতনা, ইসলামের ইতিহাস, ব্যক্তিত্ব উপেক্ষিত এবং আক্রান্ত দুটোই।
এটার অনেকগুলো কারণ, প্রথমত বাংলাদেশে যারা মিডিয়া চালান বা ভেতরে কাজ করেন তাদের চিন্তা চেতনাটা উল্টো, ইসলামী বিশ্বাস ও চিন্তাচেতনার বিপরীত।

দ্বিতীয়ত বাংলাদেশের মিডিয়াগুলো পশ্চিমা মিডিয়ার যে এজেন্ডা আছে মুসলিম দেশগুলো নিয়ে, মুসলিম দেশগুলোর জীবনযাত্রা ও শিক্ষা নিয়ে এই এজেন্ডার বাইরে তারা যেতে পারে নাই। সব সময় আমাদের মিডিয়া পশ্চিমা মিডিয়া দ্বারা প্রভাবিত হয়। মিডিয়ায় ইসলামী ভাবধারার অনুপস্থিতির পেছনে এটাও একটা কারণ।

তৃতীয়ত: মিডিয়ার কর্মী যারা তাদের ঐতিহ্যগত ধারার প্রতি লক্ষ্য করলে দেখা যায়, বাম রাজনীতি থেকে এদের অধিকাংশ এসেছে। সেটার একটা প্রভাব এখানে আছে।

চতুর্থত: এখানে যারা বিনিয়োগ করেন তারা আর্দশিক বা চিন্তাচেতনার দিক থেকে কোন একটা পাশের না হলেও তাদের মিডিয়া কতটা মুসলিম জাতিসত্তার পক্ষে বা বিপক্ষে যাচ্ছে সে ব্যাপারে তারা উদাসীন থাকেন। ফলে কিছু বুঝ এবং কিছু অবুঝের কারণে মিডিয়াতে যারা দুষ্টুমিগুলো করতে চায়, ইসলামী জাতিসত্তার বিরুদ্ধে দাঁড়াতে চায় তারা এটা পারে এবং করে। এতে দেশের ভেতরে ও বাইরে তাদের যে মিশ্র শক্তি আছে