রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট মারকাযুল লুগায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত দেওবন্দে ফিরেছেন মাওলানা আরশাদ মাদানী, শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল

জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sheikh-hasin_8259আওয়ার ইসলাম ডেস্ক : দলীয় সংসদ সদস্যদের এখন থেকেই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।
আজ মঙ্গলবার বিকেলে ৪টায় সরকারি দলের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের জরুরি বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী দলীয় সংসদ সদস্যদের এলাকায় গিয়ে সরকারের উন্নয়ন তুলে ধরা ও জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশও দেন একইসাথে এমপিদের নিজ নিজ এলাকায় গিয়ে জঙ্গি বিরোধী প্রতিরোধ গড়ে তুলতে বলেন।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, সাবেক চিফ হুইপ উপাধক্ষ্য আব্দুস শহিদ, হুইপ আতিকুর রহমান আতিক, বগুড়ার সংসদ সদস্য আব্দুল মান্নান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদ ড. হাছান মাহমুদ, সংসদ সদস্য বিএইচ হারুন, শামীম ওসমান, ফজিলাতুন নেসা ইন্দিরাসহ অন্যরা।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ