বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কওমী মাদ্রাসা জঙ্গিবাদে বিশ্বাস করে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি-মাদরাসা-02মুহাম্মদ মাহবুবুল হক : জামেয়া ফরুক্বিয়্যাহ সিলেট মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ ক্বারী মাও.আব্দুল মতিন বলেন, দেশের সকল কওমী মাদ্রাসা সুনাগরিক সৃষ্টিতে বদ্ধপরিকর। কওমী মাদ্রাসা জঙ্গিবাদ ও উগ্রবাদে বিশ্বাস করে না। কওমী মাদ্রাসা জাতিকে উপহার দিচ্ছে শান্তিপ্রিয় আলেম, মুফতি, মুহাদ্দিসসহ সভ্য জনগোষ্ঠী।

বুধবার জামেয়া ফরুক্বিয়্যাহ, সিলেট-এর নতুন শিক্ষা বর্ষের (২০১৬-১৭ইং) দরসে ইফতেতাহি উদ্বোধন উপলক্ষে তিনি এ কথা বলেন।

সভায় জামেয়ার শিক্ষা সচিব মাও.আব্দুল আজিজ ছাত্রদের উদ্দেশ্যে বলেন, পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষা কুরআন-সুন্নাহর জ্ঞানার্জনে তোমরা এসোছো, তাই তোমরা সৌভাগ্যবান।তোমরাই জাতির আগামী দিনের কান্ডারী। আশা করি তোমরা জামেয়ার নিয়ম-কানুন মেনে ও কুরআনের আদর্শিক চেতনা লালন করে নিজেদের জীবনকে সফল করে তুলবে।

ইফতেতাহি সভায় আরো উপস্থিত ছিলেন, মাও.হুসাইন আহমদ, মাও.আবুল কালাম, মুফতি মাহবুবুল হক, মাও.জামিল আহমদ, মাও.সামছুল ইসলাম, হাফিজ রেজাউল করিম প্রমুখ।

ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ