বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

সময়ের ওপাশে : রশীদ জামীল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rashid_jamilকোনো ইউনিভার্সিটি উগ্রতার শিক্ষা দেয় না, এটা যেমন আমরা জানি, কোনো মাদরাসা কাউকে উগ্র বানায় না, এটা তারাও জানে। কিন্তু অপরিণামদর্শী অথবা অতি-উৎসাহী অথবা আত্মবিকৃত কিছুলোক দেশের কোথাও সন্ত্রাসী কোনো ঘটনা ঘটলে সেটাকে মাদরাসা-কেন্দ্রিক জঙ্গিবাদের তকমা দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশকে যে কঠিন বাস্তবতার মুখোমুখি এনে দাঁড় করিয়েছে, সে একই ভুল আজ অন্যরাও করছেন! মাদরাসা পড়ুয়া কেউ কেউ আজ বলবার চেষ্টা করছেন-

''এতদিন তো আমাদের দোষলেন। এখন কী বলবেন? হামলাকারীরা তো ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে। এবার বলুন দেশের ইউনিভার্সিটিগুলোতে জঙ্গির চাষ হয়! বলুন এগুলোও বন্ধ করে দেয়া দরকার!''

আফসোস! 'তারা অধম হইলেও আমরা উত্তম হইব না কেনো'- এই নীতিটি আমরা জাতিগতভাবে আত্মস্থ করতে শিখলাম না। আমরা কি মাদরাসা ছাত্র/ভার্সিটি ছাত্র হয়েই থাকব? আমরা কি আওয়ামীলীগ-বিএনপি হয়েই ভাবব? বাংলাদেশি হতে পারব না? আমরা কি এখনো শুনতে পাচ্ছি না ঝড়ের সাইরেন? আমরা কি এখনো দেখতে পাচ্ছি না ধ্বংসের দাবানল? আমরা কি তবুও বুঝতে পারছি না সাপ-লুডু খেলার বোর্ডে পরিণত হতে চলেছি আমরা? মই বেয়ে যতই উপরে উঠছি, ঠিকই নিয়ে ফেলা হচ্ছে সাপের মুখে!

দুই
গুলশানের অনাকাঙ্খিত ঘটনার পর থমকে গেছে সারা দেশ! একটু বেশিই আগ্রহী হয়ে ওঠেছে বিশ্ব। বিবিসি, সিএনএন যেভাবে নিউজের পর নিউজ, অত:পর ফলোআপ প্রতিবেদন করছে, যারা দেখছেন, কেবল তাঁরাই বুঝতে পারছেন কীভাবে কী বলবার চেষ্টা করা হচ্ছে। তবুও যদি আমরা ঘিলুলেস কথাবার্তা বন্ধ করতে না পারি, তাহলে আর কবে করব?

বাংলাদেশের ঘোলাটে পরিস্থিতি এতদিন ছিল রাজনৈতিক। এখন আর তা নেই। যে আকার ধারণ করেছে, তাতে এটা এখন আর সরকার বা রাজনৈতিক সিদ্ধান্তের গণ্ডিতে আবদ্ধ নেই। এখন এটা জাতীয় সমস্যা। এটা এখন ষোলকোটি মানুষের সমস্যা। সুতরাং বাঁচাতে হলে পুরো জাতিকে ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়তে হবে। মনে রাখতে হবে, এর পরেও যদি বিভাজন বিভাজন খেলা চলে, এরপরেও যদি স্বজন-অভাজন কথা চলে, তাহলে সিকিম হতে বেশিদিন লাগবে না।

ইসলামের কথাবলে তাদেরকে যদি বিভ্রান্ত করা হতে থাকে, তাহলে তারা একবার হলেও চিন্তা করত, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম-উলামার কোনো একজনও কি কোথাও বলেছেন, এসব কর্মকাণ্ড ইসলামের অংশ? কেউ বলেছেন এসব সওয়াবের কাজ? বরং উল্টোটাই কি বলছেন না? এসব কর্মকাণ্ডের সাথে ইসলামের দূরবর্তী কোনো সম্পর্কও নেই; এটাই কি বলা হচ্ছে না? তাহলে!

এ ক্ষেতà