সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


মুসলিম বিশ্বের লাইব্রেরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_7080" align="alignnone" width="819"]Al-Azhar-Library মিশরের ঐতিহ্যবাহী আল আজহার বিশ্ববিদ্যালয[/caption]

আব্দুল্লাহ বিন রফিক; ফিচার রাইটার, আওয়ার ইসলাম

খৃষ্টীয় দ্বাদশ শতকের পূর্বেই মুসলিম সভ্যতার জ্ঞান-বিজ্ঞান, ইতিহাস-ঐতিহ্য ও আচার-সংস্কারের বিকাশ ঘটতে শুরু করে। দ্বাদশ শতকে এসে মুসলিম সভ্যতা তার ভরা যৌবনে পা রাখে। ইতিহাসের পাতা এক নতুন দিগন্তে মোড় নেয়। চারধার জুড়ে কেবল উদ্ভাবনী-আবিষ্কার আর নির্মোহ অধ্যয়ন-অধ্যাপনার ব্যস্ত প্রতিযোগিতা। কে কাকে পেছনে ফেলে উদ্ভাবনীর নতুন দিগন্তে পা দেবে ? হর-হামেশা শান্তচিত্তে সে চেষ্টাতেই ব্যাকুল শিক্ষার্থীরা।

কেউ হাদীসশাস্ত্র সংকলন ও চর্চাতেই সমগ্র জীবন উৎসর্গ করেন। কেউ আল-কুরআন ও তাফসীর নিয়ে ; কেউ ইতিহাস নিয়ে ; কেউ রসায়ন ; কেউ পদার্থ ; কেউ গণিতে ; কেউ জীববিজ্ঞান নিয়ে ; আবার কেউ কেউ বহুমূখী বিষয় নিয়েও জীবন উৎসর্গ করেছেন ধ্যান ও জ্ঞানের পরম সাধনায়। তাঁরা পাঠপর্ব যেমন চুকিয়েছেন তেমনি সংকলন ও রচনার ধারাপর্ব সম্পন্ন করেছেন । পরবর্তীতে এই রচনা, সংকলন ও সংগ্রহকে কেন্দ্র করেই সুবিশাল পাঠাগারের সুনির্দিষ্ট ও সুবিন্যস্ত রূপ লাভ করে। এই শতকেই মুসলিম বিশ্বের একজন খ্যাতনামা গ্রন্থাগারিক ইবনে নাদীম বেড়িয়ে পড়েছিলেন মুসলিম দেশ ভ্রমনে। নিছক বিনোদন আর ভ্রমন সম্পন্ন করার জন্য নয় ; বরং বেড়িয়েছিলেন মুসলিম বিশে^র জ্ঞানতাপসদের গ্রন্থ তালিকা সংগ্রহে। লিখে ফেললেন বিশ্বের সেরা সংকলনগুলো- ‘‘আল-ফিহরিস্ত’’ [গ্রন্থ তালিকা], ‘‘মু‘জামুল বুলদান’’ [শহরকোষ], ‘‘মু‘জামুল উদাবা’’ [সাহিত্যিককোষ] । গ্রন্থ ও গ্রন্থতালিকার এই বিশাল সংগ্রহশালা নিয়ে মুসলিম সভ্যতার প্রাণে গড়ে উঠে বিশাল বিশাল পাঠাগার। শিল্প-জ্ঞানের সে ছোঁয়া লাগে মুসলিম বিশ্বের নানা প্রান্তে। আজ আমরা সে সব পাঠাগার আর লাইব্রেরী নিয়ে কথা বলবো।

[caption id="attachment_7082" align="alignright" width="822"]makka_library মাকতাবাতুল হারাম আল-মাক্কী[/caption]

মক্কা লাইব্রেরী
ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ লাইব্রেরী হিসেবে বিবেচনা করা হয় মক্কা লাইব্রেরীকে। এটি প্রতিষ্ঠিত হয় ১৬০ হিজরীতে আব্বাসীয় শাসক খলীফা মাহদীর শাসনামলে। ‘‘মাকতাবাতুল হারাম আল-মাক্কী’’ নামে লাইব্রেরীটির সর্বপ্রথম নামকরণ করা হয় ১৩৫৭ হিজরীতে বাদশা আব্দুল আজীজের শাসনামলে। প্রথমে লাইব্রেরীটি হারà