রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট মারকাযুল লুগায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত দেওবন্দে ফিরেছেন মাওলানা আরশাদ মাদানী, শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল

জঙ্গিবাদ ইস্যুতে আলেমদের নিয়ে সেল গঠনের পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

al_jongiআওয়ার ইসলাম: আওয়ামী লীগ আয়োজিত গোলটেবিল আলোচনা সভায় বক্তরা জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে দেশবরণ্যে পীর, মাশায়েখ, আলেম, ওলামা ও বুদ্ধিজীবীদের নিয়ে আলাদা সেল গঠনের পরামর্শ দিয়েছেন।

আজ শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার কক্ষে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের উদ্যোগে আয়োজিত ‘ইসলামের আলোকে জঙ্গি ও সন্ত্রাস মোকাবেলায় আমাদের করণীয়’ শীর্ষক এক গোল টেবিল আলোচনা সভায় বক্তরা এ কথা বলেন।

বৈঠকে উপস্থিত আলেমরা বলেন, ধর্মের নামে জঙ্গিবাদী কর্মকান্ড ইসলাম সমর্থন করে না। ইসলাম শান্তির ধর্ম। তাই দেশের মানুষকে এ বিষয়ে সচেতন ও সতর্ক করতে দেশবরণ্যে পীর, মাশায়েখ, আলেম, ওলামা ও বুদ্ধিজীবীদের নিয়ে সরকারি উদ্যোগে আলাদা সেল গঠন করা যেতে পারে। শুধু ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে জঙ্গিবাদবিরোধী প্রচারণা করলে হবে না, দেশের সব আলেম শ্রেণিকে এর অন্তর্ভুক্ত করতে হবে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের চেয়ারম্যান এইচ টি ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার গোলাম মাওলা নক্শবন্দী, শোলাকিয়া ঈদগাহের ইমাম ফরিদ উদ্দিন মাসউদ, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মেছবাহুর রহমান, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আহসান উল্লাহ, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দিন আহমেদ, মাওলানা মেজবাউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ড. আখতারুজ্জমান প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, জঙ্গিবাদী কর্মকান্ডে জড়িতদের সঙ্গে খাতিরের আর কোনো সুযোগ নেই। যারা আড়ালে থেকে জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বর্তমানের জঙ্গি কর্মকান্ডের আগে বিএনপি-জামাতের জ্বালাও-পোড়াও নৃশংসতার কথা উল্লেখ করে তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে আরেকটি জনযুদ্ধে অংশ নিতে দেশের আলেমদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধকে যেভাবে আমরা জনযুদ্ধà§