রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট মারকাযুল লুগায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত দেওবন্দে ফিরেছেন মাওলানা আরশাদ মাদানী, শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল

২০২১ সালে গার্মেন্টসকে ছাড়াবে আইসিটি খাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

joiআওয়ার ইসলাম: ২০২১ সালের মধ্যে প্রযুক্তি খাত গার্মেন্টস শিল্পকে ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশ কম্পিউটার সমিতির এক সেমিনারে তিনি বলেন, আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে যেন গার্মেন্টসের নিট আয়ের থেকে প্রযুক্তিখাতের নিট আয় বেশি হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে আয়োজিত এই সেমিনারে জয় আরো বলেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের নিট আয়কে ছাড়িয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছি আমরা। তবে আমাদের প্রাথমিক লক্ষ্য, ২০১৮ সালে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে যেন প্রযুক্তিখাতের আয় ১০০ কোটি ডলার ছাড়িয়ে যায়।
এআর