বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত; বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kubiআওয়ার ইসলাম: ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে এক নেতা নিহত হওয়ার ঘটনায় তোলপাড় চলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। বড় ধরনের ঘটনার শঙ্কায় কর্তৃপক্ষ  অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রবিবার দিবাগত রাতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে একজন নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

ছাত্রদের বেলা ১১টা এবং ছাত্রীদের দুপুর ২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বালনকে কেন্দ্র করে বঙ্গবন্ধু হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়।

এ সময় খালেদ সাইফুল্লাহ (২৮) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হন। ওই ঘটনায় আহত হয় পাঁচজন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ