রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

এবারের হজে কোরবানির পশু ৪৬০ রিয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

muslim-pilgrims-cast-stones-at-a-pillar-in-a-ritual-called-jamarat-symbolizin copy

আওয়ার ইসলাম : চলতি বছর হজে কোরবানির পশুর কুপনমূল্য নির্ধারণ করা হয়েছে ৪৬০ রিয়াল। সরকারের অনুমোদনক্রমে প্রতি বছর স্থানীয় ইসলামি উন্নয়ন ব্যাংকের একটি প্রকল্পের মাধ্যমে পশু কোরবানি দেয়া হয়।

২৯ জুলাই এক চিঠিতে কোরবানির পশুর মূল্য নির্ধারণ সম্পর্কে ধর্ম মন্ত্রণালয়কে অবহিত করেন মক্কা আল মোকাররমায় বাংলাদেশ হজ অফিস পরিচালক মোহাম্মদ মাকসুদুর রহমান। আগ্রহী হাজিদের মক্কা আল মোকাররমা, মদিনা আল মোনাওয়ারা ও মিনাতে নির্দিষ্ট কাউন্টার থেকে উল্লেখিত ৪৬০ সৌদি রিয়াল জমা দেয়া কুপন সংগ্রহ করতে অনুরোধ জানানো হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চলতি বছর ১ লাখ ১ হাজার ৭৫৮ বাংলাদেশি হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজে যাচ্ছেন ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনার ৯১ হাজার ৭৫৮ জন। আগামী ১০ সেপ্টেম্বর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ