সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


আরিফ খান সা’দ-এর তিনটি কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_7599" align="aligncenter" width="1366"]rs2 -রয়েলেরছবি (ফেসবুক পেজ থেকে)[/caption]

.
সবার জন্য ভালোবাসা
.
যখন আশাহত মন বেদনায় ভাষা হারায়
যখন সুখহীন জীবন জল ঝরায় মরুসাহারায়
যখন প্রিয় আপনজন দূরান্তে সরে দাঁড়ায়
তখন আমি হাসি সবাইকে ভালোবাসি।
.
যখন হৃদয়ের কূল জুড়ে কান্নার বান ছোটে
যখন বুকের কপাট ফুঁড়ে বেদনার গান ফোটে
যখন অস্থির মাথা কুঁড়ে ব্যথার দান জোটে
তখন আমি হাসি সবাইকে ভালোবাসি।
.
যখন জীবনের ক্রিচে দুর্ভাগ্যের বল ঘোরে
যখন দুচোখের পিরিচে বেদনার জল পড়ে
যখন স্বপ্নের ব্রিজে স্বপ্নভাঙা ফল ধরে
তখন আমি হাসি সবাইকে ভালোবাসি।
.
যখন হৃদয়ের সাগরতীরে কষ্টের ঢেউ আসে
যখন শুরু হওয়া সুখের ভিড়ে নিষ্ঠুর ফেউ হাসে
যখন আমার গড়া নীড়ে আনন্দে কেউ ভাসে
তখন আমি হাসি সবাইকে ভালোবাসি।
.
যখন দু:স্বপ্নেরা জেঁকে জেঁকে জাপটে ধরে
যখন জোছনারাতে থেকে থেকে অশ্রু ঝরে
যখন বেদনার স্মৃতি একে একে মনে পড়ে
তখন আমি হাসি সবাইকে ভালোবাসি।
.
মনের উড়াউড়ি
.
চাঁদনিরাতের হাতছানিতে মাতাল করা রূপ
মনের পাখি উড়ালপুলে ড্রাইভ করে দেয় ডুব।
সাইড দিয়ে যায় লাইট জ্বালিয়ে স্বপ্নবহর গাড়ি
মেঘের বাড়ি সাঁতরে জমাই চাঁদের দেশে পাড়ি।
.
পড়ার টেবিল দুলতে থাকে উদাসপুরের দেশ
সব ভুলে যাই মন উড়ে যায় হাওয়ায় নিরুদ্দেশ।
কেমন করে মন উড়ে যায় সুদূর কোহেকাফ
ঘুমের ভিতর স্বপ্নদেশে রুম খুলে দেই লাফ।
.
মনের পাখি ঝিলাম নদীর ঢেউয়ে রেখে হাত
পার হয়ে যায় কুসুম কুসুম লাল গোধূলি রাত।
ফুলবাগানে পাখির গানে জিকির দরুদ দোলে
জায়নামাজে আতর ঢেলে মনপাখি চোখ খোলে।
.
শিশির ভেজা পাঁপড়ি খুলে স্বপ্নরাতের পাখি
চাঁদের আলোয় গোসল করে কুরান সুবাস মাখি।
বুকের ভিতর হেরেম আরাম দূর মদীনার ডাক
বোরাক চেপে যাই হারিয়ে হাতিম ঘেরা বাঁক।
.
হাজার বছর নূরের শিশির যায় বসিয়ে চুম
সাতমহাদেশ আকাশপাতাল ছাপিয়ে নামে ঘুম।
ঘুমের ভিতর ঘুম ভেঙà