বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ঘরে বরকত আসবে যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

islamic_art

মাওলানা আতিকুল্লাহ আতিক

ইসলাম সব সময় ঐক্যের ওপর জোর দেয়। বিভেদ-অনৈক্য পছন্দ করে না। কিভাবে ঐক্য ধরে রাখা যায়, তার মূল সূত্রগুলো বলে দেয়। নবিজি সা.-ও পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতি উদ্বুদ্ধ করে গেছেন। সামাজিক ও পারিবারিক উভয় অঙ্গনে। এজন্য খুব বেশি কিছু যে করতে হয়, এমন কিন্তু নয়। ইসলামের এটাই বড় একটা বৈশিষ্ট্য, অতি সহজ ও সরল একটা কাজ, অথচ ফলাফল অকল্পনীয়। সামান্য মেহনতে, ছোট্ট একটু হরকতেই বিরাট বরকত হাসিল হয়ে যায়।

বর্তমানে আমাদের ঘরে বরকত নেই। রিযিকে বরকত নেই। খাবারে বরকত নেই। রুজিতে বরকত নেই। রোজগারে বরকত নেই। সময়ে বরকত নেই। এ নিয়ে হাহুতাশেরও অন্ত নেই।

নবিজি সহজ একটা সমাধান দিয়ে গেছেন। সাহাবীরা পেয়ারা নবির কাছে অনুযোগের স্বরে বললেন,
-আমরা খানা খাই, কিন্তু পেট ভরে না। তৃপ্ত হতে পারি না।
-সম্ভবত তোমরা আলাদা আলাদা খাও?
-জ্বি জ্বি ঠিক তাই!
-একসাথে খেতে বসবে। আল্লাহর নাম নিয়ে শুরু করবে। আল্লাহ বরকত দিবেন (আবু দাউদ, ইবনে মাজাহ)।

মাত্র দুইটা কাজ করতে বলেছেন নবিজি। তাতেই বরকত দেখা দিবে:

ক. একসাথে মানে একপ্লেটে খেতে বসা। খ. শুরুতে বিসমিল্লাহ পড়া।

এখানে বরকত বলে শুধু খাবারের বরকত ও শরীরে তার প্রভাবের কথাই নবিজি বলেননি, পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে দেখা দিবে। একসাথে নিয়মিত খেতে বসলে, পরিবারে ভুল বোঝাবুঝি, রেষারেষি হওয়া সম্ভব? সবাই সবার প্রতি সহানুভূতিশীল থাকলে বরকত না এসে পারে?

লেখক : প্রিন্সিপাল, মাদরাসাতুল কুরআনিল কারিম ঢাকা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ