শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

প্রতিযোগিতায় অংশ নিল বিশ্বের ১২২ মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

masqueআওয়ার ইসলাম : বিশ্বব্যাপী ‘শ্রেষ্ঠ মসজিদ স্থাপত্য’ শিরোনামে পরিচালিত হচ্ছে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা।২০১৪ সালে প্রথম শুরু হয় এ প্রতিযোগিতা। সৌদি ধনকুবের শাইখ আবদুল লতিফ ফাউজান এ প্রতিযোগিতার আয়োজন করেন।

লতিফ ফাউজানের নামেই এ পুরস্কার প্রবর্তন করা হয়। তিনি সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর আল খাবার-এর অধিবাসী। মসজিদের শৈল্পিক স্থাপনাকে বিশ্বব্যাপী জনপ্রিয় ও সুপরিচিত করে তুলতে এ প্রতিযোগিতা বিশেষ ভূমিকা পালন করছে।

দ্বিতীয় ধাপে আয়োজিত ‘শ্রেষ্ঠ মসজিদ স্থাপত্য’ প্রতিযোগিতার সচিব ইবরাহিম আল নাঈমি বলেন, এবার পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশসমূহের ১২২টি মসজিদ এ প্রতিযোগিতায় স্থান পেয়েছে। ২০১৭ সালের শুরুর দিকে যার ফলাফল প্রকাশপূর্বক ‘শাইখ আবদুল লতিফ ফাউজান পুরস্কার’ প্রদান করা হবে।

তিনি আরো বলেন, ‘প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্বে এখন পর্যন্ত সৌদি আরবের ৭১টি মসজিদ, আরব আমিরাতের ১৫টি মসজিদ, বাহরাইনের ১১টি মসজিদ, আম্মানের ১৪টি মসজিদ, কাতারের ৮টি মসজিদ এবং কুয়েতের ৩টি মসজিদকে নির্বাচিত করা হয়েছে।

আল নাঈমি আরো জানান, ইতিহাস গবেষক ও খ্যাতিমান স্থপতিবিদরা এ প্রতিযোগিতাকে সফল করতে ‘শ্রেষ্ঠ মসজিদ স্থাপত্য’ বাছাইয়ে বিচারক হিসেবে কাজ করে যাচ্ছেন। বিচারকরা মসজিদ নির্মাণের ইতিহাস, মসজিদ নির্মাণ পদ্ধতি, ডিজাইন ও স্থাপত্য দর্শনের আলোকে চূড়ান্ত বাছাই করবেন বলেও জানান তিনি।

‘শ্রেষ্ঠ মসজিদ স্থাপত্য’ প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয় লাভকারী মসজিদটিকে ‘শাইখ আবদুল লতিফ ফাউজান পুরস্কার’ ও ২০ লাখ সৌদি রিয়াল প্রদান করা হবে।

চারটি বিভাগকে সামনে নিয়ে বিচারকরা তাদের কার্যক্রম পরিচালনা করবেন। এ বিভাগগুলোতে থাকছে- ঐতিহাসিক মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, জুমার মসজিদ এবং স্থানীয় মসজিদ।

এ প্রতিযোগিতার প্রাথমিক বাছাই বৈঠক ইতোমধ্যে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়েছে। যেখানে ‘শ্রেষ্ঠ স্থাপত্য মসজিদ’ নির্বাচনে ইতিহাস ও শিল্প বিষয়কে সামনে রেখে ১২২টি মসজিদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ