
সিয়াম বিন আহমাদ; আওয়ার ইসলাম
দেশের ডিজিটাল মার্কেট বিস্তৃত হওয়ায় এখন আর সময় নষ্ট করে অনেকেই দোকানে যান না। প্রয়োজনীয় কেনাকাটা সেরে নেন অনলাইনেই। ই-শপগুলোতে ইদানিং প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায়। গায়ে পড়ার পোশাক থেকে নিত্য প্রয়োজনীয় আসবাব। কোনো কিছুরই অভাব নেই। অনলাইনে চয়েজ করে অর্ডার করুন। তারপর পৌঁছে যাবে বাসায়। ব্যস, হয়ে গেলো।
কী পাওয়া যায়?
অনলাইন শপগুলো পপুলারিটি পেয়েছে মূলত লাইফস্টাইল, ফ্যাশন, গ্যাজেটসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের কল্যাণে। কাস্টমারের আগ্রহও বেশি এইধরনের আইটেমে। তবে এর পাশাপাশি এখন অভিনব ও ব্যতিক্রম পণ্যও পাওয়া যাচ্ছে সহজে। জায়নামাজ, টুপি, হিজাব, কুরআন শরীফ ইত্যাদি আপনি কিনতে পারেন বাসায় বসে। তেমনি এক ক্লিকেই কিনতে পারেন বিভিন্ন দেশের অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু ফল। খেজুর তার মধ্যে অন্যতম। প্রতিটি মানুষের শারীরিক সুস্থতা ও পুষ্টির অবাব পূরণ করতে চিকিৎসকগণ প্রতিদিন খেজুর খাওয়ার নির্দেশ দেন।
খেজুর সুমিষ্ট একজাতীয় ফল। বিশেষত আরব ও মরু অঞ্চলে বহু বছর আগ থেকেই এর চাষাবাদ হয়ে আসছে। সুদীর্ঘকাল থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রধানতঃ মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কিয়দাংশে জনসাধারণের কাছে খেজুর প্রধান উপাদেয় খাদ্য হিসেবে বিবেচিত। তবে, খেজুরের চাষাবাদ কিংবা খেজুর গাছের উৎপত্তি সম্বন্ধে সঠিক কোন তথ্য জানা যায়নি। ধারণা করা হয় যে, পারস্য উপসাগরের তীরবর্তী দেশগুলোয় সর্বপ্রথম এর চাষাবাদ হয়েছিল। সম্ভবতঃ প্রাচীনকাল থেকেই মেসোপটেমিয়া থেকে প্রাগৈতিহাসিক মিশরের অধিবাসীরা খ্রিস্ট-পূর্ব ৪০০০ বছর থেকে এ গাছের গুণাগুন সম্পর্কে অবগত ছিল।
খেজুর খাবারে তৃপ্তি দেয়ার পাশাপাশি শরীরের উপকারও করে। এতে আছে প্রোটিন যা শরীরের জন্য বেশ উপকারী। আছে ভিটামিন আয়রণ, ক্যালিসিয়াম ইত্যাদি।
খেজুরের ব্যাপারে হাদিসে এসেছে অমূল্য বাণী। রাসূল সাঃ বলেছেন, যে ব্যক্তি ভোরবেলা সাতটি আজওয়া খেজুর খাবে সেদিন কোন বিষ বা যাদু তার কোন ক্ষতি করতে পারবে না। সহিহ বুখারি, হাদিস নং-৫৩৫৭
কোথায় নক করবেন?
অনলাইনে Impulse.com.bd এবং Halal.com.bd সুস্বাদু এবং মদিনার অরিজিনাল আজওয়াসহ বিভিন্ন দেশের অন্যান্য খেজুর বিক্রি করে থাকে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে à