বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

নকল চুল-দাড়িতে ওজু হবে না: দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দারুল উলুম দেওবন্দ তাদের একটি নতুন ফতোয়ায় বলেছে, নকল চুল-দাড়ি লাগানো থাকলে অজু-গোসল হবে না। আর ওজু ও গোসলের ফরজ আদায় না হওয়ায় নকল চুল দাড়ি লাগানো অবস্থায় অজু করে নামায পড়লে নামাযও হবে না।

ফতোয়ায় এর কারণ ব্যখ্যা করতে গিয়ে বলা হয়েছে, নকল চুল বা দাড়ি লাগানো থাকলে অজুর সময় পানি মাথার তালুতে পৌঁছায় না, নকল দাড়ির কারণে মুখের একটা অংশে পানি লাগে না। আর শরীরের এই অংশে পানি পৌঁছানো অজু ও গোসল উভয় ক্ষেত্রেই ফরজ।

ফতোয়ায় আরও বলা হয়েছে, যদি পরচুলা পরা অত্যন্ত প্রয়োজনীয় হয়, সেক্ষেত্রে অজু ও গোসলের সময় পরচুলা খুলে নিতে হবে। পরে নামাজ পাঠের আগে তা পরে নেওয়া যেতে পারে। তবে যারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করানো হলে সেক্ষেত্রে কোনও বাধা নেই।

এফএফ