বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

ইনিই সেরা স্বামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

husbendআওয়ার ইসলাম: স্ত্রীর প্রতি ভালোবাসার অনন্য নজির রেখেছেন এই স্বামী। তাকে তাই বলা  হচ্ছে বছরের সেরা স্বামী। স্ত্রীর প্রতি এমন ভালোবাসা বিশ্বের আর কোনো স্বামী দেখাতে পেরেছেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে বৈকি!

তবে সৌভাগ্যবান স্ত্রী ও স্ত্রীভক্ত এই স্বামীর নাম-ধাম সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

শুধু মুখের কথায় নয় স্ত্রীর প্রতি ভালোবাসার প্রমাণ দেখিয়েছেন তিনি বাস্তবে। অনেক স্বামীই সে ভিডিও দেখে মনে মনে হয়তো মন্তব্য করেছেন- স্বামী বটে!

সম্প্রতি ইউটিউবে অপলোড করা ভিডিতে স্ত্রীর প্রতি তার অগাধ ভালোবাসা এবং দায়িত্বপরায়ণ দেখে অনেকেই তাকে ‘বছরের সেরা স্বামী’র স্বীকৃতি দিয়েছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, শহরের রাস্তা জুড়ে পানি। রাস্তা পার হতে গিয়ে বোরকা পরা স্ত্রীকে নিয়ে বিপদে পড়ে গেলেন এক স্বামী। ফুটপাতটা মোটামুটি শুকনো থাকলেও রাস্তা ফুটপাতের চেয়ে নিচু হওয়ায় সেখানে পা রাখার জো নেই। তাই পানিতে পা না ভিজিয়ে রাস্তা পার হবার উপায় বের করলেন তিনি।

সে উপায়ে নিজের একটু কষ্ট হলেও স্ত্রীর পায়ে পানি লাগাতে দেননি তিনি।

ইচ্ছে করলে তিনি তার স্ত্রীকে কোলে তুলে রাস্তা পার করতে পরতেন। কিন্তু রোবখাওয়ালী রক্ষণশীল মনোভাবের স্ত্রীকে প্রকাশ্যে কোলে করে রাস্তা পার করার ঝুকি নেননি স্বামী বেচারা।

অবশেষে উপায় হিসেবে শুধু একটা চেয়ার আর একটা টুল জোগাড় করেন তিনি। প্রথমে চেয়ারে দাঁড় করান স্ত্রীকে। তারপর সামনে এগিয়ে দেন টুল। স্ত্রী টুলে দাঁড়ানোর পরই চেয়ারটি তুলে নিয়ে আবার সামনে রাখেন স্বামী।

এভাবে চেয়ার আর স্টুলের ওপর দিয়ে হেঁটে অনায়াসেই পানিতে পা না ভিজিয়েই রাস্তা পার হয়ে যান ভাগ্যবান স্ত্রী!

আরআর