রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বন্যার্তদের পাশে রিসালাতুল ইনসানিয়াহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tran

আওয়ার ইসলাম: বন্যার্ত মানুষের জন্য ত্রাণ নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে দেশ ও মানবতার জন্য কাজ করা দাওয়াহ ও সেবামূলক সংগঠন 'রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশ'। শনিবার সিরাজগঞ্জের হাপানিয়া চৌহালীর চরে বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে সংস্থাটি।

রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশের আমির বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা শহীদুল ইসলাম ফারুকীর সার্বিক সহযোগিতায় কয়েকশ' পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সমন্বয় করেন তরুণ আলেম মাওলানা মুসাফির আব্দুস সালাম। সাথে ছিলেন মাওলানা জাহেদুল আলম, হাফেজ সিরাজুল ইসলাম, হাফেজ শহীদুল ইসলাম প্রমুখ।

ত্রাণ সমন্বয়কারী মাওলানা আব্দুস সালাম ত্রাণ বিতরণের করুণ অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, চারিদিকে বানভাসি মানুষের হাহাকার। উপচেপড়া ভিড়। পানির স্রোত উপেক্ষা করে সাঁতরে আসছে মানুষ ত্রাণ নিতে। আমাদের সীমিত আয়োজন এত মানুষকে কাভার করতে পারেনি। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমাদের ত্রাণবাহী দল ফিরেছে।'

tran2

রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশের আমির দেশের বিভিন্ন সংগঠন-সংস্থা, বিত্তবান ও আলেম উলামাদেরকে বিপন্ন বন্যার্ত মানুষে পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ