সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

শরীরের দুর্গন্ধ দূর করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

gandhaআওয়ার ইসলাম: শরীরের বিভিন্ন স্থানে দুর্গন্ধ বেশ অস্বস্তিতে ফেলে আমাদের। শরীরে দুর্গন্ধ সাধারণত হয় ঘামের কারণে। ঘামের পরে শরীরে ব্যাকটেরিয়া তৈরি হয়, আর এটিই গন্ধ তৈরি করে। সাধারণত বগল ও পায়ে দুর্গন্ধ বেশি হয়। শরীরের গন্ধ দূর করতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা জরুরি। যাদের শরীরে বেশি দুর্গন্ধ হয়, তাদের অতিরিক্ত ঝাল মসলাযুক্ত খাবার এড়িয়ে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

বগল ও পায়ের দুর্গন্ধ দূর করার কিছু পরামর্শ দিয়েছে জীবনধারাবিষয়ক বোল্ডস্কাই।

বেকিং সোডা
বেকিং সোডা আর্দ্রতা দূর করে, প্রাকৃতিক ডিওডরেন্টের মতো কাজ করে। বেকিং সোডা ও লেবুর রসের মিশ্রণ বগলে মেখে দুই থেকে তিন মিনিট রেখে দিন। এর পর গোসল করুন বা ধুয়ে ফেলুন। এক সপ্তাহ ধরে প্রতিদিন এটি করুন।

পায়ে দুর্গন্ধ দূরে শুকনো টি ব্যাগ
জুতায় দুর্গন্ধ হওয়ার কারণ পায়ের দুর্গন্ধ। পায়ে ঘাম হয়, আর এ থেকে জুতায় হয় দুর্গন্ধ। জুতার গন্ধ দূর করতে শুকনো টি ব্যাগ জুতার ভেতর দিয়ে সারা রাত রেখে দিতে পারেন। টি ব্যাগ আর্দ্রতা দূর করে নেবে এবং ভালো গন্ধ তৈরি করবে। এ থেকে পায়ের গন্ধও কম হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ