মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

তুরস্কে বিয়ের অনুষ্ঠানে বিস্ফোরণ, নিহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

turky21আওয়ার ইসলাম: তুরস্কের দক্ষিণাঞ্চলের গাজিয়ানটেপ শহরে এক বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় ৩০ জন নিহত হয়েছেন। এতে ৯৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ঐ অঞ্চলের গভর্নর।
রবিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটিকে 'সন্ত্রাসী হামলা' হিসেবে অভিহিত করছে তুর্কি সরকার। আত্মঘাতী একজন হামলাকারী হামলা চালিয়েছে বলে তারা ইঙ্গিত দিচ্ছে।
উপ-প্রধানমন্ত্রী মাহমেত সিমসেক হামলাটিকে 'বর্বর' হিসেবে উল্লেখ করেছেন। তবে তিনি বলেন, ঈশ্বর চাইলে আমরা এটি কাটিয়ে উঠব।
শহরের যে জায়গায় হামলাটি হয়েছে সেখানে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর বসবাস রয়েছে।
বিবিসি জানিয়েছেন, এখনো পর্যন্ত কোন গোষ্ঠী হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি। তবে সরকারি কিছু সূত্র বলছে যে, হামলাটি চালিয়েছে ইসলামিক স্টেট। গাজিয়ানটেপে আইএসের সদস্যরা আছে বলে আগেও জানা গিয়েছিল।
গত বছর থেকে তুরস্কে আইএস ও কুর্দিরা একাধিক বোমা হামলা চালিয়েছে। সর্বশেষ গত জুনে ইস্তাম্বুল বিমান বন্দরে এক হামলায় ৪০ জন নিহত হয়।
এআর