আওয়ার ইসলাম: গতকাল দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজরীতে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা নূর হোসাইন কাসেমী এবং সেক্রেটারি হয়েছেন আওলানা আবুল হাসানাত আমিনী।
১৭ সদস্যের কমিটিতে স্থান পেয়েছেন ঢাকার শীর্ষস্থানীয় আলেম ওলামা এবং কয়েকটি ইসলামী রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। দীর্ঘ দিন পর আহ্বায়ক কমিটি থেকে পূর্ণাঙ্গ কমিটি করায় বিষয়টি আলোচনায় এসেছে। ফেসবুক জুড়ে চলছে আলোচনা।
অনেক মিডিয়া শিরোনাম করেছে ভাঙন ঠেকাতে হেফাজতের এই নতুন কমিটি। সেখানে অনেকগুলো অভিযোগও উত্থাপন করা হয়েছে। তবে হেফাজত নেতারা অভিযোগগুলো নাকচ করেছেন। তবে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়া ঢাকার কমিটি ঘোষণায় অনেকের মধ্যে বিস্ময় জেগেছে এবং অভিযোগগুলো সত্য বলে মানছেন।
হেফাজতের বিভিন্ন সূত্র আওয়ার ইসলামকে বলেছে, মূলত গতকালের বৈঠকটি ছিল কওমি মাদরাসার সনদের স্বীকৃতি এবং শিক্ষানীতি বিষয়ে আলোচনার। কিন্তু সেই বৈঠক শেষ পর্যন্ত নাটকীয়ভাবে কমিটি গঠনের দিকে মোড় নিয়েছে।
গতকাল ঢাকা মহানগর কমিটি অনলাইন পত্রিকাগুলোতে প্রকাশের পর শুরু হয় আলোচনা পর্যালোচনা। অনেকেই নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন এবং নতুন দিনে নতুনভাবে পথচলায় শুভকামনা জ্ঞাপন করেছেন। তবে কমিটির বিষয়ে আপত্তি করেও অনেকে স্ট্যাটাস দিয়েছেন।
কমিটিকে স্বাগত জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন
Junaid Habib। তিনি যোগ্য অনেকের ব্যাপারে গুরুত্বপূর্ণ পদ না পাওয়ার জন্য আফসোসও ব্যক্ত করেছেন। জুনায়েদ হাবিব লিখেছেন, আজকে হেফাজতের ঢাকা মহানগর কমিটি পুনর্গঠন হয়েছে। যা আরো আগে করা দরকার ছিলো। যাই হোক তাও তো হলো...!
কর্মকাজের নেতৃত্বে বিচক্ষণ তরুণরা আসলেই ভালো হয়, তবে সব কাজ পরিচালিত হবে বড়দের পরামর্শে এবং পরিচর্যায়। কারণ সাধারণ বাস্তবতায় দেখা যায়, বড়রা প্রভাবিত হয়ে থাকেন স্বার্থবাজ খাদেম আর চাটুকারদের দ্বারা। এখানে বড়দের কিছুই করার থাকে না, কারণ সত্য সংবাদটা বড়দের কাছে অনেক সমà