রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

নজরুলকে দেশে আনা বঙ্গবন্ধুর দূরদর্শী সিদ্ধান্ত ছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

muhitআওয়ার ইসলাম: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে আসাটা বঙ্গবন্ধুর দূরদর্শী সিদ্ধান্ত ছিল। সাহিত্যাঙ্গণে কবি নজরুলের যে ব্যাপক প্রভাব ও বিস্তার ছিল, তা অনুভব করতে পেরেই বঙ্গবন্ধু তাকে দেশে নিয়ে এসেছিলেন।

শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা, নজরুল পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে নজরুল ইনস্টিটিউট।

অর্থমন্ত্রী বলেন, নজরুলের সৃজনশীল জীবন মাত্র ২২ বছরের। এ ২২ বছরে তিনি যে কর্মযজ্ঞ ও জ্ঞান রেখে গেছেন, তা অনন্য। তার সৃষ্টিতে ভারতীয় মিথলজি ও বিশ্বসাহিত্যের যে পরিচয় পাওয়া যায়, তা পাঠ করলে আমাদের স্তব্ধ হতে হয়। আমরা যদি তা আত্মস্থ করতে পারি তাহলে আমাদের মানসপট পরিশুদ্ধ ও পরিশীলিত হবে।

মুহিত বলেন, তার সাম্যের ভাবনা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমকালীন। তার সাহিত্যকর্ম আত্মস্থ করতে পারলে আমাদের অনেক সংকটও কেটে যাবে।

নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এমিরিটাস রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব বেগম আকতারী মমতাজ,

কবি নাতনী খিলখিল কাজী, নজরুল গবেষক ও ইনস্টিটিউটের সদস্য অধ্যাপক মো. আব্দুল কাইয়ুম, অনুবাদক ও গবেষক সাজেদ কামাল এবং আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার। অনুষ্ঠানে জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী শুভেচ্ছা বক্তৃতা ও ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ স্বাগত বক্তৃতা দেন।

এ বছর নজরুলসঙ্গীত ও নজরুল গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দু’জন গুণীব্যক্তি ‘নজরুল পুরস্কার-২০১৫’ পেয়েছেন। তারা হলেন- সঙ্গীতে শিল্পী শাহ সাদিয়া আফরিন মল্লিক ও গবেষণায় অধ্যাপক আবু হেনা আবদুল আউয়াল। প্রধান অতিথি প্রত্যেকের হাতে সম্মাননা ক্রেস্ট, এক লাখ টাকা সমমূল্যের চেক ও সনদপত্র তুলে দেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ