বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

‘সবার জন্য কুরবানী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

all qurbaniআওয়ার ইসলাম: স্বপ্নিল সোনার বাংলাদেশ নামের তরুণদের সামাজিক সংগঠন এই ঈদে গরিব দু:খীদের জন্য কুরবানি করার উদ্যোগ নিয়েছে। দেশের চার স্থানে চারটি গরু ও চারটি বকরি কুরবানি করবে সংগঠনটি। এ লক্ষ্যে উদ্যোক্তারা অর্থ সংগ্রহের কাজ করে যাচ্ছেন।

ঈদের শিশুদের কাপড় বিতরণ, রমজানে ইফতারসহ এ ধরনের প্রোগ্রাম সচরাচর দেখা গেলেও বড় ঈদে কুরবানি সাধারণত চোখে পড়ে না। অথচ দেশের দরিদ্র শ্রেণির হাজারও মানুষ ঈদে এক টুকরো গোশত খেতে পারে না। অসহায় সে মানুষগুলোর দিকে তাকিয়েই সংগঠনটির এ ব্যতিক্রম উদ্যোগ।

তবে অভিনব এ উদ্যোগটি এবারই নতুন নয়। গত বছরও স্বপ্নিল সোনার বাংলাদেশ আয়োজন করেছিল ‘সবার জন্য কুরবানী’র। সেবারও দেশের কয়েকটি স্থানে কুরবানি করা হয়েছে। যেখান থেকে উপকৃত হয়েছে কয়েকশ মানুষ।

ফেসবুকে সবার জন্য কুরবানী নামে একটি ইভেন্টও খোলা হয়েছে। যেখানে অসংখ্য তরুণ উৎসাহ দিয়ে যাচ্ছেন প্রশংসনীয় এ উদ্যোগের। সাধ্যানুযায়ী পাশেও দাঁড়াচ্ছেন অনেকে। ইভেন্টে ডেসক্রিপশনে বিস্তারিত লেখা হয়েছ এ কার্যক্রম সম্পর্কে।

ইভেন্টে লেখা হয়েছে-

গত কুরবানী ঈদের দিন বিকেলে হাতে হলুদ রঙের ব্যাগ নিয়ে ময়মনসিংহ ব্রীজের পাশের সরকারি জায়গাটিতে হাজির হয়ে ছিলাম আমরা। বাঁশ আর পলিথেনের তৈরী ঝুপড়িতে বেদেদের অস্থায়ী নিবাস গড়ে ওঠেছিল সেখানে।

জনগণও এদের একটু অন্যচোখে দেখে বলে ঈদের দিনেও ওরা এলাকা ছেড়ে বের হয়নি। নতুবা কুরবানি ঈদের দিন পাড়ায় ঘুরলে এমিনিতেই কেজি খানিক গোশত জোগাড় হয়। এরা তাও পায়নি।

বেদে সরদার ইসমাইল চাচাকে বললাম, আমরা আপনাদের প্রতি ঘরে এক ব্যাগ করে গোশত দিতে চাই। তিনি কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে রইলেন। হয়তো ভাবলেন, ঈদের দিনেও যার ঘরে লাবড়া রান্না হচ্ছে তার সাথেও উপহাস! তিনি আমতাআমতা করতে বললেন, না মানে কেউউ তো আমাদের কিছু দেয় না..! তার কথা শেষ না হতেই তার বাচ্চা মেয়েটা বলে উঠল, বাজান! হেরা কি গুস্ত দিব?
এরপর সর্বপ্রথম ওর হাতে একটা ব্যাগ তুলে দিলাম। প্রায় পঁয়ত্রিশটি ঘরে কুরবানীর গোস্তের হাদিয়া পৌঁছে গেল।

all qurbani2

বিশাল ও মহৎ উদ্যোগে সংগঠনটি সমাজের বিত্তশালী মানুষকে পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছে। সংগঠনের স্বেচ্চাসেবীরা বলেন, সবাই মিলে এগিয়ে এলেই এ মহৎ উদ্যোগ সফল করা সম্ভব। হাসি ফোটানো সম্ভব সমাজের নীম্ন শ্রেণির এ মানুষগুলোর মুখে।

সবার জন্য কুরবানীর এ উদ্যোগে স্বপ্নিল সোনার বাংলাদেশের পাশাপাশি সহযোগী হিসেবে রয়েছে, আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ ও আসহাবে কাহাফ।

সাহায্য পাঠানোর ঠিকানা
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ
পল্টন ব্রাঞ্চ, ঢাকা
একাউন্ট নং
20502060201714615

DBBL মোবাইল একাউন্ট:
019742050409

আরো বিস্তারিত জানতে ইভেন্টের লিংক: সবার জন্য কুরবানী ২০১৬

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ