রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ঢাকায় কবি শহীদ কাদরীর মরদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shahid-qadri-passed-awayআওয়ার ইসলাম : আজ ঢাকায় নিয়ে আসা হয়েছে বাংলাদেশের অন্যতম প্রধান কবি শহীদ কাদরীর মরদেহ।  জানা গেছে, সরকারি খরচে নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত অর্থ দিয়ে ঢাকায় আনা হয়েছে কবিকে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল জানান, কবির মরদেহ দেশে আনার ব্যাপারে প্রাধানমন্ত্রী বেশ আগ্রহী ছিলেন। শুধু কবিই নয়, তার স্বজনদের দেশে আসার পুরো খরচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বহন করছেন।

এছাড়াও প্রধানমন্ত্রীর নির্দেশে তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীনকে ঢাকায় কবির দাফনসহ সব ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও নির্দেশ দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কবিকে দাফন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী।

কবির মরদেহ বিমানবন্দর থেকে সরাসরি নিয়ে আসা হবে বাংলা একাডেমিতে। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য কবির মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় সেখানে শ্রদ্ধা জানানো হবে। তারপরই নিয়ে যাওয়া হবে শহিদ বুদ্ধিজীবী কবর স্থানে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ