রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

হজ্ব ফ্লাইট বাতিলে দায়ী ব্যক্তিদের শাস্তির সুপারিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hajj7আওয়ার ইসলাম : ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি হজ্ব ফ্লাইট বাতিলের কারণ জানতে চেয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে। আগামীতে যাতে আর হজ ফ্লাইট বাতিল করতে না হয় সে জন্য ধর্ম মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে সমন্বয় করে ফ্লাইট বুকিং দেয়ার সুপারিশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২১তম বৈঠকে এই সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি বজলুল হক হারুনের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সাধন চন্দ্র মজুমদার, এ.কে.এম.এ আউয়াল (সাইদুর রহমান), মো: মকবুল হোসেন, মোহাম্মদ আমির হোসেন ও দিলারা বেগম। এছাড়া বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: আবদুল জলিল উপস্থিত ছিলেন।

কমিটি হজ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রদানকারী হাব সমন্বয় পরিষদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, হাজিদেরকে যথাসময়ে হজে পাঠানোর ব্যবস্থা নিশ্চিতকরণের পাশাপাশি সরকারিভাবে যাতে আরও বেশি হজ যাত্রী হজে যেতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ