শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

কোন ধরনের তাবিজ শিরকের অন্তর্ভুক্ত?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Most people have a 'tabiz'. They are usually small pieces of paper with writings from the Quran, packed in little tubes or small caskets. They are often tied around hte waist or the arm, or as in this case worn as a pendant.

আবু সাঈদ জুবায়ের: অনেকে মনে করেন, তাবিজ বাঁধা শিরক ও পাপ। তার কারণ একটি হাদিস। এর সঠিক অর্থ মানুষ বুঝে না। তাই তারা তাবিজ বাঁধাকে নাজায়েয মনে করে। হাদিসটি হলো, নবি করিম সা. বলেন, ‘মন্ত্র, তাবিজ এবং মহব্বতের তাবিজ শিরকের অন্তর্ভুক্ত। সুনানে আবু দাউদ: হাদিস নং ৩৩৮৫; সুনানে ইবনে মাজাহ: হাদিস নং ৩৫২১; মুসনাদে আহমদ: হাদিস নং ৩৪৩৩

এখন লোকেরা ধরে নিয়েছেন সব ধরনের তাবিজ শিরক। অথচ এ কথাটি ভুল। মূলত আরবিতে ‘তামিমা’ অর্থ হলো, জাহেলি যুগে শামুক-ঝিনুকের যেসব কড়ি সুতায় গেঁথে বাচ্চাদের গলায় ঝুলিয়ে দিত, এগুলোকে তামিমা বলে এবং এর উপর মন্ত্র পড়ে দম দিত ও একে স্বয়ংক্রিয়ভাবে প্রভাবশালী মনে করা হত। এটা ছিল একটি শিরকি আমল, যাকে তামিমা বলা হতো।

রাসুল সা. এ হাদিসে একে নিষিদ্ধ করেছেন, তামায়েম বা তামিমা শিরক। কিন্তু তাবিজকে নয়। অর্থ না বুঝার দরুণ তাবিজ ও তামিমা-কড়িকে এক করে ফেলা হয়েছে, যা ঠিক নয়। কারণ তাবিজ বৈধ ও সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, যা আগেও বলা হয়েছে। আর তামিমা-কড়ি হলো শিরকি আমল, যা জাহেলি যুগের প্রচলিত বিষয়।

-ইসলাম আওর হামারি জিন্দেগি, শাইখুল ইসলাম আল্লামা মুফতি মুহাম্মদ তাকী উসমানী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ