শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

শান্তি ও সমৃদ্ধি কামনায় কলরবের নাশিদ মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nashidমোস্তফা ওয়াদুদ: ওয়ার ইসলাম

আগামী ৮ সেপ্টেম্বর, বৃহ:স্পতিবার বিকাল ৩ টায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন্সটিউট, কাকরাইলে এক নাশিদ মাহফিলের আয়োজন করেছে কলরব। চলমান সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় অনুষ্ঠিত হবে এ সংগীত সন্ধ্যা।

কলরবের সহ-পরিচালক আবু সুফিয়ান জানিয়েছেন, অপসাংস্কৃতিই সন্ত্রাস ও জঙ্গিবাদের জন্ম দেয়। আমরা সুস্থ ধারার সংস্কৃতির মাধ্যমে জঙ্গিবাদকে রুখতে চাই। ছড়িয়ে দিতে চাই শুদ্ধতার আলো। গানে গানে আমার দেশকে মুক্ত করতে চাই সকল অশুভ শক্তি থেকে।

কলরবের নাশিদ মাহফিলে সভাপতিত্ব করবেন সংগঠনের পরিচালক রশিদ আহমদ ফেরদৌস। অতিথি হিসেবে দেশের সাংস্কৃতিকমনা সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ ও লেখক সাংবাদিকগণ অংশ নিবেন।

সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী এ নাশিদ মাহফিলে সংগীত পরিবেশন করবেন কলরবের শিশু-কিশোর ও সিনিয়র শিল্পীবৃন্দ। নতুন সব সংগীতে শ্রোতাদের মুগ্ধ করবেন শ্রোতাদের।

অনুষ্ঠান সফল করতে ব্যাপকভাবে প্রস্তুতি নেয়া হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে কলরবের সিনিয়ার যুগ্ম পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান বলেন, আমরা ইতোমধ্যে অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। অডিয়েন্সকে তিনটি ভাবে বিন্যস্ত করা হয়েছে। ভিআইপি সিটের জন্য ১০০০ টাকা, মধ্যম গ্যালারির জন্য ৫০০ টাকা ও নরমাল গ্যালারির জন্য ২০০ টাকা মূল্যে টিকেট করা হয়েছে।

তিনি বলেন, কলরবের নাশিদ মাহফিল হবে একটু ব্যতিক্রমী এবং উৎসবমুখর।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ