বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

ইঞ্জেকশনের মাধ্যমে মোটা তাজা গরু চেনার উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

COW4আওয়ার ইসলাম: ঈদের আর বেশি দিন বাকি নেই। শুরু হয়ে গেছে কুরবানির হাট। প্রচুর ধুমধামে শুরু হচ্ছে কুরবানির পশু কেনা। সেইসাথে বাজারে ঢুকছে প্রচুর পরিমাণে ইঞ্জেকশন ওয়ালা মোটা তাজা গরু। এসব গরু মারাত্মক ক্ষতিকর। তাই গরু কেনার আগে এগুলো চেনার উপায়গুলো জেনে নিন।

→ট্যাবলেট খাইয়ে মোটাতাজা করা গরু চেনা খুব সজহ। যদি চেনার বিষয়গুলো আপনার জানা থাকে।

♦ অতিরিক্ত হরমোনের কারণে স্টেরয়েড ট্যাবলেট খাওয়ানো বা ইনজেকশন দেয়া গরু র পুরো শরীরে পানি জমে মোটা দেখাবে। আঙুল দিয়ে গরুর শরীরে চাপ দিলে সেখানে দেবে গিয়ে গর্ত হয়ে থাকবে।

♦ স্টেরয়েড ট্যাবলেট খাওয়ানো বা ইনজেকশন দেয়া গরু হবে খুব শান্ত। ঠিকমতো চলাফেরা করতে পারবে না। পশুর ঊরু অনেক মাংসল মনে হবে।

♦ স্টেরয়েড ট্যাবলেট খাওয়ালে গরুর প্রস্রাব বন্ধ হয়ে যায়, এর ফলে শরীরে পানি জমতে শুরু করে। ফলে গরু মোটাতাজা দেখায়। এ গরু নির্দিষ্ট সময়ের মধ্যে জবাই না করলে মারাও যেতে পারে, অথবা শরীরের মাংস কমে যেতে পারে।

তবে যাই হোক না কেন, এমন গরু র মাংস খাওয়া খুবই বিদজ্জনক। কারণ ওই ওষুধ তীব্র তাপেও নষ্ট হয় না। ফলে মানবদেহে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে।

ক্ষতিকর হরমোন ব্যবহার করা গরু দেখলেই চেনা যাবে।

→বিশেষ করে গরু র পা ও মুখ ফোলা থাকবে।
→শরীর থলথল করবে।
→অধিকাংশ সময় গরু ঝিমাবে।
→সহজে নড়াচড়া করবে না।
→এমনকি গরু র শরীরের যে কোনো অংশে চাপ দিলে ডেবে যাবে।

এ বিষয়ে ঢাকা সিটি করপোরেশনের পশু চিকিৎসক ডা. আজমত আলী বলেন, অতিমাত্রায় হরমোন ব্যবহার করলে গরু র শরীরে ব্যাপক পানি জমে। এতে গরু মোটাতাজা দেখায়। কিন্তু গরু র কিডনি, লিভার ও পাকস্থলি নষ্ট হয়ে যায়। এই গরুর মাংশ খেলে মানব দেহে নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ