বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

কওমি স্বীকৃতি নিয়ে সিলেটের আলেমরা যা বললেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

masudul-copyমাসউদুল কাদির

কওমি মাদরাসার স্বকীয়তা রক্ষা আন্দোলনে সবসময় সিলেটের আলেমসমাজ তৎপর। অর্থ, সময় আর ত্যাগ ও কুরবানির নজির আছে তাদের। হযরত নূরউদ্দীন গহরপুরী রহ.ও কওমী মাদরাসার স্বীকৃতি মনে প্রাণে চাইতেন। পিছিয়ে পড়া এই আলেমসমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বাত্মক প্রচেষ্টা তিনি করতেন। মাদরাসাগুলোকে একত্র করে শক্তির অনন্য সোপানে পরিণত করতেই তিনি দায়িত্ব নিয়েছিলেন কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের সভাপতি হিসেবে।

শাইখুল হাদিস মাওলানা আজিজুল হক রহ.ও কওমী মাদরাসার শিক্ষাসনদের জন্য যে আন্দোলনের জোয়ার সৃষ্টি করেছিলেন তা-ও দারুল উলূম দেওবন্দের উত্তরসূরী হযরত গহরপুরী রহ.-এর ইশারাতেই করেছিলেন।

স্বীকৃতির পক্ষে জনমত তৈরির জন্য গত আগস্টে  কওমী শিক্ষাসনদ বাস্তবায়ন পরিষদ কাফেলা ব্রাম্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, পুণ্যভূমি সিলেটে সফর করে।

প্রথমেই আমাদের এই বহর ব্রহ্মণবাড়িয়ার সন্তান হযরত মাওলানা রহমতুল্লাহ রহ.-এর  গড়া জামিআ রহমতে আলমে যাই। আমাদের অভ্যার্থনা জানান, জামিয়ার প্রিন্সিপাল মুফতি তৈয়্যব উল্লাহ ও তাঁর শিক্ষকবৃন্দ। কওমী শিক্ষাসনদের স্বীকৃতি বিষয়ে তারা একাত্মতা ঘোষণা করে বলেন, আমরা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে স্বীকৃতি বাস্তবায়নের লক্ষ্যে যে কোনো ত্যাগ দিতে প্রস্তুত।

শিক্ষাসনদের এই কাফেলার সঙ্গে আলোচনায় বসার জন্য ছুটে এসেছিলেন হরষপুর মাদরাসার কয়েকজন শিক্ষকও। বৈঠকে স্বীকৃতি পাওয়ার জন্য সব কাজে আগ্রহ প্রকাশ করে তারা বলেন, স্বীকৃতি নিয়ে আর দ্বীমত নয়, আলেমগণ স্বীকৃতির পক্ষে। যেকোনো মূল্যে আমরা স্বীকৃতি চাই।
সকাল ১১টায় আমরা জামিয়া ইউনুসিয়ায় পৌঁছি। মাওলানা শামসুল হক ছাতিয়ানি হুযূর, মাওলানা বেলায়েত উল্লাহ স্বীকৃতির এই কাফেলাকে অভ্যার্থনা জানান। স্বীকৃতির বিষয়ে আলোচনায় তারা বলেন, ব্রাম্মণবাড়িয়ার বোর্ডের সবার সঙ্গে আমরা কথা বলবো। আমেলার বৈঠকে কথা বলে সিদ্ধান্ত জানাবো ইনশাআল্লাহ।

মৌলভীবাজারের জামিয়া লুৎফিয়া হামিদনগর বরুণায় পৌঁছুতে পৌঁছুতে দুপুর পেরিয়ে যায়। বাইক্কা বিলের মাছ দিয়ে অপূর্ব এক মেহমানদারি করেন তারা। পৌঁছার পর আমাদের অভ্যার্থনা জানান জামিয়ার নাজিমে তালিমাত হযরত মাওলানা রশিদ আহমদ। স্