রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ওমরাহ পালন করলেন খালেদা-তারেক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tarek-omrahআওয়ার ইসলাম: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান মক্কা আল মুকাররমায় পৌঁছে বৃহস্পতিবার রাতে পবিত্র ওমরাহ পালন করেছেন।

সৌদি রয়েল প্রটোকলের ব্যবস্থাপনায় তারা বায়তুল্লাহ শরীফ তাওয়াফ, মাকামে ইব্রাহিমের পেছনে দুই রাকাত নফল নামাজ আদায়, মুলতাজিমের সামনে বিশেষ মোনাজাত ও সাফামারওয়ায় সাই করে ওমরাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।  এ সময় দেশের মানুষের মুক্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সৌদি প্রশাসনের নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পরিবারের অন্য সদস্যরা ছাড়াও সহস্রাধিক প্রবাসী বাংলাদেশি পবিত্র বায়তুল্লাহ শরীফ তাওয়াফে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে অংশ নেন।

বিএনপি সৌদি আরব শাখার সভাপতি আহমদ আলী মুকিব, প্রধান উপদেষ্টা আব্দুর রহমান, মক্কা বিএনপির সভাপতি খন্দকার এম এ হেলাল সিআইপি, সাধারণ সম্পাদক নুরুল আফসার চৌধুরী সহ সকল স্তরের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

এর আগে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের আমন্ত্রণে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ