রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট মারকাযুল লুগায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

কারখানা মালিকের গাফিলতি আছে কি না খতিয়ে দেখা হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kamalআওয়ার ইসলাম : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, টঙ্গীতে কারখানায় বয়লার বিস্ফোরণে ২৪ শ্রমিক নিহতের ঘটনায় মালিকের কোনো গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আজ শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন ।

মন্ত্রী বলেন, ‘মামলা নিশ্চয়ই হবে। এতোগুলো মানুষ মারা গেছে মামলা তো হবেই। তদন্তের পরে বোঝা যাবে যে মামলাটা কী কী ধারায় হবে।’

আজ ভোর ৬টার দিকে গাজীপুরের টঙ্গীর রেলগেট এলাকায় ফয়েল তৈরির কারখানা ‘ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড’-এ বয়লার বিস্ফোরিত হয়। এতে সৃষ্ট আগুনে ২৪ জন নিহত হন। আহত হন অর্ধশতাধিক মানুষ। আগুনে ভবনটি ধসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কারখানা ভবনের পাশের আরো দুটি ভবন।

এফএফ