বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

ফেসবুকে সরব ছিলেন খুন হওয়া ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 

imam_sylhetআওয়ার ইসলাম : সিলেটের ওসমানীনগরে খুন হওয়া ইমাম মাওলানা আব্দুর রহমান (৪৫) ফেসবুকে সরব ছিলেন। তার ফেসবুক পাতা ঘুরে দেখা গেছে মৃত্যুর আগে তিনি ইসকন মন্দিরের অনাচার নিয়ে বেশ সোচ্চার ছিলেন। আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. তুহিন মালিক ইমাম খুন হওয়ার পর  ফেসবুকে দেয়া এক পোস্টে সন্দেহ প্রকাশ করেছেন, এই পোস্টগুলোই পোষ্টগুলোই তার হত্যার কারণ হয়ে থাকতে পারে।

গত ৩ সেপ্টেম্বর মাওলানা আব্দুর রহমান ফেসবুকে লিখেছিলেন,

“হজরত শাহ জালাল রহঃ এর উত্তসূরীদের রক্তে কি জমাট বেধে গেছে?

গতকাল জুময়া'র নামাজের সময় সিলেটে নগরীর মধুশহীদ জামে মসজিদের অদূরে ইসকন মন্দিরে গান-বাজনা চলছিল। কয়েকজন মুসল্লি সরাসরি ইসকনদের কাছে গিয়ে অন্তন নামাজের সময় মাইক বন্ধ রাখার অনুরোধ করেন। উগ্র হিন্দুরা তাতে কর্ণপাত না করে গান-বাজনা চালিয়ে যায় এবং মুসল্লিদের সাথে বাক-বিতন্ডায় লিপ্ত হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন- একপর্যায়ে তারা মসজিদের দিকে ঢিল ছুড়ে। এতে মুসল্লিরা ক্ষুব্ধ হয়ে নামাজের পর প্রতিবাদী হয়ে ওঠেন। সংঘর্ষ এড়াতে পুলিশ তাৎক্ষনিকভাবে ঘটনাস্তলে ছুটে আসে। পুলিশের গুলিতে সাবেক মহিলা কমিশনার ও পথচারীসহ আহত হন ৫ জন। পুলিশের একমুখী ভূমিকায় ২০ জন মুসলমান আহত হন। গ্রেফতার হন আরোও ১৫ জন। অপরদিকে আহত হন শুধু একজন হিন্দু।'
উল্লেখ্য সন্ধ্যার পর গ্রেফতার হওয়া মুসল্লিদের ছেড়ে দেয়া হয়। বিষটির তদন্তের জন্য ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

উগ্র হিন্দুদের ঘৃণ্য আচরণ ও পুলিশের একতরফা ভূমিকার তীব্র নিন্দা জানানো আমাদের ঈমানী কর্তব্য। সমুচিত জবাব দিতে ঐক্যবদ্ধ জাগরণের বিকল্প নেই।”

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ