বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কোরবানির আসল মানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kzমুস্তাফা জামান আব্বাসী

গরুর যে অংশটি গরিবের প্রাপ্য তার ডিস্ট্রিবিউশন সম্পর্কে। এ নিয়ে কেউ ভাবিনি। এ বছর গুলশান-১ ও ২, বনানী, বারিধারা, ডিওএইচএস, সর্বমোট কম করে হলেও ১০০০ গরু জবাই হবে। সেখানে মসজিদ আছে দশটি অথবা বারোটি। এর বেশি নয়। এক-তৃতীয়াংশ গোশত গরিব ও নিম্নবিত্তদের প্রাপ্য। এখানে আর কারো ভাগ হতে পারে না, তা না হলে কোরবানি হবে না। আমরা যারা কোরবানি দেব, তারা বেলা দু’টোর মধ্যে কোরবানির এক-তৃতীয়াংশ গোশত মসজিদের কো-অর্ডিনেটরের কাছে জমা দেবেন। প্রতিটি প্যাকেট হবে দু’ কেজির নিচে নয়। কম-বেশি হলে হবে না, মেপে দিতে হবে। এই এরিয়ার চারপাশে যে দরিদ্র জনগোষ্ঠী ও নি¤œবিত্ত মানুষ বাস করে, তাদেরকে আগের দিনই কার্ড পৌঁছে দেয়া হবে, যাতে একই পরিবার একাধিকবার এসে ভাগ না বসাতে পারে। অতি বৃদ্ধরা না আসলেও চলবে।

অপর দুই-তৃতীয়াংশ যা আত্মীয় ও বন্ধুদের হক, তা মসজিদের মারফত বিলির প্রয়োজন হবে না। আমার ধারণা যে, গরিবরা সবাই পরিমিত পরিমাণ গোশত পাবে এবং কেউ বঞ্চিত হবে না। আমাদের তরুণদের মধ্যে স্বেচ্ছাসেবকের মনোভাব খুবই প্রবল, তাদের অভাব হবে না কারণ এরা অসীম সওয়াবের অধিকারী হবেন। প্রতিটি দরিদ্র মানুষ এতে খুশি হবেন। কারো মনে থাকবে না কোনো হাহাকার। আমরা যারা ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্ভুক্ত, তাদের পরম সৌভাগ্য যে দু’জন তরুণ ব্যক্তি আমাদের মেয়র। প্রস্তাবটি তাদের নজরে এলে হয়তো খুব সহজেই গরিবরা আমাদের দেয়া গোশতগুলো পেয়ে যাবেন। ঈদ মোবারক।

টেলিভিশনে আমন্ত্রণ ছোটবেলায় দেখা ঈদকে স্মরণ করে একটি গান রচনা করতে পারি, যেখানে থাকবে গরুর কথা। বিশেষ করে গরু কীভাবে ছেলেমেয়েরা আনন্দ করে খেত, তার কথা। যে কাগজে লিখি, তারা প্রশ্ন রাখলেন, গরুর গুঁতো খাওয়া হয়েছিল কি? কোনো ক্ষত হয়েছিল কিনা? এর পরের প্রশ্ন হতে পারত। আপনি ছোটবেলায় গরুর মতো মেধাবী ছিলেন? যেন পুরোটাই কৌতুক, পুরোটাই তামাশার অন্তর্গত একটি বিষয়। লিখতে পারিনি, কারণ কুচবিহারে গরু জবাই নিষিদ্ধ ছিল। কলকাতায় যাবার আগ পর্যন্ত ওর স্বাদ ছিল আমাদের অজানিত।

যে শেষ লেখাটি কাগজে পাঠিয়েছি তার শিরোনাম : ‘একটি গরুর কথা’। গরু সম্পর্কিত রচনা ইদানিং জনপ্রিয়তার শীর্ষে, বিশেষ করে টেলিভিশন টকশোতে। ঈদের তাৎপর্য অনেকখানিই ভুলে গেছি। একটি গরুতে সাতজনের নাম লেখা যায়, অর্থাৎ সাতজন মানুষ একটি গরুর কারণে ক্ষমা পাবে। এটা সম্ভব হবে তখনই যখন সে ক্ষমার যোগ্য হবে। শুধু গরু কোরবানিতে কাজ হবে না।

ক’দিন ধরে প্রচারিত হচ্ছে কারা ভালো অনুষ্ঠান দিয়ে দর্শকদের আটকিয়ে রাখতে পারবেন। এর মধ্যে খারাপ কিছু নেই, তবে সবচেয়ে মজার