বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

আজ থেকে শুক্রবার পর্যন্ত ‘তাকবির’ পড়ুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

takbir-top20160911154548আমিন ইকবাল : শুরু হয়েছে ‘তাকবিরে তাশরিক’। আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব ঘোষণা, একত্ববাদের স্বীকৃতি ও তাঁর প্রশংসা হলো তাকবিরে তাশরিক। প্রত্যেক বছর জিলহজ মাসের ৯ তারিখ ফজরের নামাজ থেকে ১৩ জিলহজ আসর নামাজ পর্যন্ত এ পাঁচ দিন তাকবির পড়া ওয়াজিব। ফলে আজ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত তাকবির পড়তে হবে।

তাকবিরে তাশরিক আরবি : اَللهُ اَكْبَر اَللهُ اَكْبَر لَا اِلَهَ اِلَّا اللهُ وَاَللهُ اَكْبَراَللهُ اَكْبَر وَلِلهِ الْحَمْد

উচ্চারণ : আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ্।

অর্থ : আল্লাহ মহান, আল্লাহ মহান; আল্লাহ মহান, আল্লাহ ব্যতিত কোনো উপাস্য নেই; সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ মহান।

তাকবিরে তাশরিক পড়বেন যারা : প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ-নারী, মুকিম-মুসাফির, গ্রামবাসী-শহরবাসী, জামাআতে বা একাকি প্রত্যেক ফরজ নামাজের পর প্রত্যেকের উপর একবার করে তাকবিরে তাশরিক পাঠ করা ওয়াজিব।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ