রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

our-islam-eidgah-copyআওয়ার ইসলাম : বাংলাদেশে ঈদ উল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। মুসল্লিদের নির্বিঘ্নে ঈদের জামাত আদায় করতে পারে সে জন্য ময়দান ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এখানে মন্ত্রিসভার সদস্য, বিচারপতিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে নামাজ আদায় করবেন সাধারণ মুসল্লিরা।

ময়দানের ভেতরে এবার পুরুষ ও নারী মিলিয়ে প্রায ৯০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। বৃষ্টির সম্ভাবনা থাকায় মাঠের ২ লাখ ৭০ হাজারের বেশি বর্গফুট জায়গা জুড়ে সামিয়ানা ও বৃষ্টি প্রতিরোধক ত্রিপল দেওয়া হয়েছে। রাখা হয়েছে ১শ’টি স্ট্যান্ড ও ৬শ’টি সিলিং ফ্যান।

প্রধান জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো ময়দান লাগানো হয়েছে সিসি ক্যামেরা। বিস্ফোরক দ্রব্য আছে কি না, তা দেখার জন্য প্রবেশ পথে থাকবে মেটাল ডিটেক্টর। নিরাপত্তার জন্য বিশেষ বাহিনীর সাথে থাকবে ডগ স্কোয়াড, মোবাইল ওয়াচ টাওয়ার, মোবাইল কমান্ড সেন্টার এবং বোম ডিসপোজাল ইউনিট। র‌্যাব ও পুলিশের আলাদা দু’টি নিয়ন্ত্রণ কক্ষ থাকবে মাঠে।

আবহাওয়া খারাপ থাকলে জাতীয় ঈদগাহ ময়দানের জামাত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সকাল সাড়ে ৮টায়।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ