সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

নিজ হাতে কুরবানি দেবেন মুশফিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যেকোনো উৎসব-পার্বণে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানাতে ভুল করেন না বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। এবারও তার ব্যত্যয় ঘটেনি। দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে মুশফিক শুধু ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানাননি, দিয়েছেন মূল্যবান কিছু পরামর্শও। সেই সঙ্গে জানিয়েছেন, এবারের ঈদে নিজের হাতেই কোরবানি দেবেন দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

ফেসবুক লাইভে শুরুতে শুভেচ্ছা জানিয়ে মুশফিক বলেন, ‘হ্যালো, আসসালামু আলাইকুম। কুরবানির ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আমার মতো যাঁদের ওপর কুরবানি ওয়াজিব হয়েছে, তাঁরা অবশ্যই কুরবানি দেবেন। নিজ হাতে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমিও নিজ হাতেই কোরবানি দেব।’

কুরবানির তাৎপর্য সম্পর্কে পরামর্শ দিয়ে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক বলেন, ‘ঈদ আনন্দের, আসুন আমরা সবাই মিলে পরিবার আত্মীয়সজন, গরিব-মিসকিনদের সঙ্গে নিয়ে ঈদের আনন্দটা ভাগাভাগি করি। আর কুরবানি দেওয়ার সময় অবশ্যই লক্ষ লাখবেন, পশুর রক্ত ও ময়লা-আবর্জনা অবশ্যই পরিষ্কার করবেন। মাটিতে পুঁতে ফেলুন, না হয় পানি দিয়ে ধুয়ে ফেলুন।’

আসন্ন আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান বলেন, ‘সামনে আমাদের আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে খেলা। সবার কাছে দোয়া চাইব, যেন ঘরের মাঠে এই দুটি সিরিজে সাফল্য পাই। তা ছাড়া তাসকিন আহমেদ ও আরাফাত সানির জন্য দোয়া চাই। তারা বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে অস্ট্রেলিয়া থেকে আজই (সোমবার) দেশে ফিরেছে। তারা যেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে।’

টঙ্গীর একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনা জানিয়ে মুশফিক বলেন, ‘টঙ্গীতে যে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অনেক মানুষের মৃত্যু হয়েছে, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আর যাদের মৃত্যু হয়েছে আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন সেই দোয়া করি।’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ