রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট মারকাযুল লুগায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঈদের জামাতে ফাঁকা শোলাকিয়া : মুসল্লির চেয়ে নিরাপত্তাকর্মী বেশি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

img_20160913_dd095912_305-1-copyআওয়ার ইসলাম : দেশের সর্ববৃহৎ ঈদগাহ শোলাকিয়ায় এবার ঈদের জামাতে মুসল্লি ছিলেন অস্বাভাবিক রকম কম। একে তো অঝর ধারায় বৃষ্টি, তার ওপর দুই মাস আগে ঈদুল ফিতরে মাঠের অদূরে জঙ্গি হামলার তিক্ত অভিজ্ঞতা, সব মিলিয়েই শোলাকিয়ায় মুসল্লির সংখ্যা এবার অস্বাভাবিকরকম কমে গেছে বলে ধারণা করা হচ্ছে। দেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দানে আজ মুসল্লির চেয়ে নিরাপত্তাকর্মীর সংখ্যাই ছিল কয়েক গুণ বেশি।

শত বছর ধরে এই ময়দানে হয়ে আসা ঈদের জামাতে এত কম উপস্থিতি এবারই প্রথম বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তার এমন কড়াকড়িও এবারই প্রথম। ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহায় লোক সমাগম প্রতিবারই কিছু কম হলেও মাঠ কখনো এতটা ফাঁকা থাকে না।

দেশের সবচেয়ে বড় ঈদগাহে নামাজ পড়তে দেশের বিভিন্ন এলাকা তো বটেই দেশের বাইরে থেকেও আসে মুসল্লিরা। পৌনে দুই শ বছর আগে প্রথম জামাতেই সোয়া লাখ লোক হয়েছিল বলেই মাঠের নাম শোলাকিয়া হয়েছে বলে জনশ্রুতি আছে।

এবারের ১৮৯তম ঈদুল আজহার জামাতে ইমামতি করেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। জামাত শুরু হয় সকাল ৯টায়।

এফএফ