বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

‘আনা সাগর’-এর তীরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ana-sagarড. আ ফ ম খালিদ হোসেন

দেশভ্রমণ মানুষের, অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ করে, স্মৃতিকে নাড়া দেয়, অনুভূতিকে সতেজ করে এবং চেতনাকে শাণিত করে। ভারতের বড় বড় শহরে রয়েছে মুসলমানদের কৃষ্টি ও ঐতিহ্যের নিদর্শন। এসব নিদর্শন দেখলে একটি কথা বারবার মনে পড়ে এ পৃথিবী একেবারে ক্ষণস্থায়ী। এককালে যারা দোর্দণ্ড প্রতাপে রাজত্ব করেছেন, আয়েশী জীবন উপভোগ করেছেন ষোলআনায়, চাকর নফর সেবিকা পরিবেষ্টিত থাকতেন সারাক্ষণ, ধন দওলত হীরা জহরত যাদের পায়ের গোড়ায় গড়াগড়ি খেত তাঁরা আজ কবরের মাটির সাথে মিশে গেছেন। তাঁদের খাসমহল, রঙমহল, নহবতখানা, উদ্যানরাজি ও স্নানাগারগুলো নির্জনতার বেদনায় খাঁ খাঁ করছে। কেবল দেয়ালগুলো ছাড়া সবকিছু লুঠ হয়ে গেছে। লালইটের সুরম্য প্রাসাদরাজি আমাদের চোখে অঙ্গুলি নির্দেশ করে বলছে স্বল্পসময়ের ব্যবধানে আমাদের সবাইকে আল্লাহ তায়ালার কাছে প্রত্যাবর্তন করতে হবে। দুনিয়ার সব কাজের জন্য তাঁর কাছে হিসাব দিতে হবে।

৭ জুন’ ২০১৬ ভোরে আজমিরের ‘আনা সাগর’ দেখতে যাই। নৈসর্গিক পরিবেশ, মৃদুমন্দ হাওয়া ও স্থির নীলজলরাশি মন ভরে দেয়। চারদিকে পানিতে নানা প্রজাতির মাছের জলকেলি ও মুক্ত হাঁসের অবাধ বিচরণ হৃদয়ে দোলা দেয়, চোখ জুড়ায়। কিছু মানুষকে দেখলাম মাছকে আগ্রহভরে খাবার দিচ্ছে। সাধারণ মানুষ নগর জীবনের কোলাহল ছেড়ে সকালে বিকেলে ব্যস্ততার ফাঁকে প্রাকৃতিক ছোঁয়ায় উৎফুল্ল হওয়ার বাসনায় ‘আনা সাগর’-এর তীরে এসে ভিড় জমায়। জোৎস্না আলোকিত রাতে হৃদের হৃস্বতর তরঙ্গে আলোকজ্জ্বল শহরের প্রতিদীপ্তি যেভাবে মনে পুলক শিহরণ জাগায় হয় তা অনুভব করা যায় কিন্তু ভাষায় বর্ণনা করা কঠিন। পর্যটকদের বিশ্রাম ও অবকাশ সুবিধা নিশ্চিত করে মোঘল সম্রাট জাহাঙ্গির আনাসাগরের তীরে ‘দওলতবাগ’ নামে একটি সবুজ উদ্যান এবং ১৬৩৭ সালে সম্রাট শাহজাহান মর্মর পাথরের ৫টি পাকা প্যাভিলিয়ন তৈরি করেন। সাগরের তীর ঘেঁষে পাহাড়চুড়ায় ব্রিটিশ অফিসারদের জন্য নির্মিত সার্কিট হাউসটি চোখে পড়ার মত। আনাসাগর ভারতের অন্যতম শ্রেষ্ট হৃদ।

সাগর নাম হলেও মূলত এটা মানবসৃষ্ট বিশালায়তনের হৃদ। তারাঘুর পাহাড়ের পাদদেশে অবস্থিত এ হৃদ তৈরি করেন দিল্লী ও রাজস্থানের মহারাজা পৃথ্বিরাজ চৌহানের পিতামহ আনাজি তুষার (১১৩৫-১১৫০)। তাঁর নামেই হৃদের নামকরণ। দ্বাদশ শতাব্দীতে ১৩কিলোমিটার বিস্তৃত এ হৃদ তৈরি করা হয় লুনী নদীতে বাঁধ দিয়ে অভ্যন্তরীণ পানির চাহিদা মেটানোর জন্য। হৃদের অববাহিকা অঞ্চল প্রায় ৫ কি.মি, গভীরতা ৪.৪মিটার এবং জমা পানির পরিমাণ ৫০লাখ কিউবিক মিটার। আনাসাগরের কোলঘেঁষে শতাধিক আবাসিক হোটেল ও আধুনিক স্থাপত্যশৈলà