বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

স্পেনে ইসলামি বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

spenআওয়ার ইসলাম: ৫ লাখ ৫ হাজার ৯ শ’ বর্গ কিলোমিটার (১৯৪,৮৯৭ বর্গ মাইল) এলাকা নিয়ে স্পেন আয়তনের দিক থেকে বিশ্বের ৫১তম দেশ। রাজধানীর নাম মাদ্রিদ। এক সময়কার পৃথিবীর অন্যতম পরাশক্তি স্পেনের নাম ‍নানা কারণে মুসলমানদের আবেগের সঙ্গে মিশে আছে।
সেই স্পেনে চালু হলো প্রথম ইসলামি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি স্পেনের উত্তারাঞ্চলীয় স্বায়ত্বশাসিত এলাকা বাস্ক কান্ট্রির ‘সান সেবাস্তিয়ান’ (San Sebastian) শহরে অবস্থিত।
বিশ্ববিদ্যালয়টি উদ্যোক্তা হলেন মরক্কোর আদল ওয়া ইহসান ইসলামিক সোসাইটির নেতা রাশিদ বু তারবুশ।
যুক্তরাষ্ট্রের মিনেসোটা প্রদেশের ইসলামি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে এবং ইতোমধ্যে মিনেসোটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকৃতি প্রদান করেছে। মিলেছে স্পেন সরকারের প্রয়োজনীয় অনুমোদনও। ফলে খুব দ্রুত বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত কাজ শেষে শিক্ষা কার্যক্রম শুরু হবে।
আপাতত বিশ্ববিদ্যালয় প্রধানের দায়িত্ব পালন করবেন রাশিদ তারবুশ। তিনি বিশ্ব মুসলিম ওলামা ইউনিয়ন ও মরক্কো ওলামা পরিষদ সদস্য এবং স্পেনের ইমাম পরিষদের প্রেসিডেন্ট।
প্রথম ইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা প্রসঙ্গে রাশিদ তারবুশ বলেন, ইউরোপে যখন ব্যাপকভাবে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এমন সময়ে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলো। এটি একটি দারুণ খুশির খবর। আমরা আশা করছি, এখান থেকে ইসলামি বিষয়গুলো পাঠদানের পাশাপাশি সব বিষয়েই শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা প্রদানে সক্ষম হবো।

উল্লেখ্য ১৯৯২ সালে স্পেনে ইসলামকে ধর্ম হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। এর পর থেকে মুসলমানরা ধর্মীয় শিক্ষার সুযোগ পাচ্ছে। সর্বশেষ চলতি বছরের শুরুতে স্কুলের সিলেবাসে ইসলামি বিষয় সংযোজন করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ