রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সৈয়দ হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠান বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

haqueআওয়ার ইসলাম: সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্মদিনে ছাত্রলীগের পূর্বঘোষিত আনন্দ মিছিল কর্মসূচি বাতিল করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা অনুষ্ঠান কর্মসূচিও বাতিল করেছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বলেন, সৈয়দ শামসুল হকের মৃত্যুতে শোকাভিভুত প্রধানমন্ত্রী। তাই জন্মদিনের অনুষ্ঠান বাতিল করেছেন তিনি।

এর আগে, এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, সৈয়দ শামসুল হকের মৃত্যু দেশের সাহিত্য-সংস্কৃতি জগতের এক অপূরণীয় ক্ষতি। তার কাছে বাঙালি, বাংলাদেশ ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এক অভিন্ন সত্তা।

শোকবার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি তার ক্ষুরধার লেখনির মাধ্যমে আমৃত্যু মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। সৈয়দ হকের অসংখ্য কবিতা, প্রবন্ধ, গানসহ সাহিত্য কর্মগুলো বাঙালি জাতির জন্য ভবিষ্যত পাথেয় হয়ে থাকবে।’

বঙ্গবন্ধুকন্য‍া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বর। তিনি বর্তমানে ওয়াশিংটনে ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাড়িতে অবস্থান করছেন। ৩০ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ