সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

বিনত বিবির মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bint-bibir-maszitওসামা জুনায়েদ : ঢাকার গুলিস্তান থেকে মাত্র ২ কিলোমিটার দূরত্বে নারিন্দা নামক স্থানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিনত বিবির মসজিদ।মসজিদটি প্রায় ৬০০ বছর পুরনো। তবে মসজিদটি বেশ কয়েকবার সংস্কার হয়েছে।

মসজিদটি নির্মিত হয় বাংলার সুলতান নাসির উদ্দিন মাহমুদের আমলে। ইসলাম খাঁর আগমনের প্রায় ১৫০ বছর আগে ১৪৫৬ খ্রিস্টাব্দে। তখন এখানে প্রায়ই বাণিজ্য করতে আসতেন পারস্য উপসাগরের আশপাশের অধিবাসীরা। তখন মসজিদটির আশপাশে পানিপথে চলাচল করা যেত। এসব পথ দিয়ে আসতেন অনেক সওদাগর। বাইরে থেকে আসা আরাকান আলী নামের এক সওদাগর মসজিদটি স্থাপন করেন। তিনি এখানে বসবাসও শুরু করেছিলেন। এখানে বসবাসকালে একদিন হঠাত মারা গেল তার মেয়ে বিনত বিবি। তাকে সমাধিস্থ করা হয় মসজিদটির পাশেই। এর কয়েক মাস পর মৃত্যু হয় আরাকান আলীর। তাকে সমাধিস্থ করা হয় বিনত বিবির কবরের পাশে। পরবর্তীতে এ মসজিদটির নামকরণ করা হয় বিনত বিবির নামে।

মসজিদের দেয়ালে একটি কালো পাথরে ফার্সি ভাষায় মসজিদের পুরো ইতিহাসের বর্ণনা আছে। ৬০০ বছরের পুরনো এ মসজিদটি প্রথম সংস্কার করা হয় হিজরি ৮৬১'তে। মসজিদটির দ্বিতীয় সংস্কার করা হয় বাংলা ১৩৩৭ সালে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ