বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

সিংহ ও হাতির লড়াই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিদ মীর

pak-ind-e-copyযুদ্ধের কথা বলা, যুদ্ধে শত্রুকে নাস্তানাবুদ করার দাবী করা এবং শত্রুর আগামী বংশধারাকে শিক্ষা দেওয়ার শ্লোগান দেওয়া বেশ সহজ। তবে একবার যুদ্ধ শুরু হয়ে গেলে তা অব্যাহত রাখা এবং জয়লাভ করা বেশ কঠিন। আজকের যুগে যুদ্ধ শুধু দুটি দেশের সৈন্যের মাঝে নয়, বরং দুটি দেশের টেকনোলজির মাঝে হয়। আবেগ, সাহস ও বীরত্বের বিশেষ গুরুত্ব রয়েছে, তবে যদি শত্র“র সৈন্যের পরিধি আপনার সৈন্যের চেয়ে বড় হয়, শত্র“ পুরো বিশ্বে সফ্টওয়ার রপ্তানির দাবীদার হয় এবং শত্র“র পাশে বিশ্বের এক নম্বর সুপারপাওয়ার দাঁড়িয়ে থাকে, তাহলে শত্র“র মোকাবেলার জন্য বীরত্বের পাশাপাশি কৌশল ও বিচক্ষণতারও প্রয়োজন রয়েছে। অধিকৃত জম্মু-কাশ্মিরের উড়িতে ভারতের সেনাবাহিনীর একটি ক্যাম্পে আক্রমণের পর থেকে ভারতে পাকিস্তানকে শিক্ষা দেওয়ার আলোচনা চলছে। ভারতের মিডিয়া জনগণের মাঝে এতোটাই যুদ্ধোন্মাদনা ছড়িয়ে দিয়েছে যে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাকিস্তানের বিরুদ্ধে এক হাজার বছর পর্যন্ত যুদ্ধ করার ঘোষণা করতে হয়েছে। পাকিস্তানের কিছু মানুষ মোদির ওই ঘোষণার এভাবে অর্থ করেছেন যে, মোদির ধারণামতে আগামী এক হাজার বছর পর্যন্ত পাকিস্তান টিকে থাকবে। নিঃসন্দেহে এমন অর্থ করার অবকাশ রয়েছে, তবে মোদির মতো অনিষ্টকর শত্র“র প্রতিটি শব্দের চতুর্মুখী পর্যালোচনা করা প্রয়োজন। এক হাজার বছর পর্যন্ত যুদ্ধ করার উদ্দেশ্য এটাও হতে পারে, ভারতের যুদ্ধ শুধু পাকিস্তানের সাথে নয়, বরং একটি চিন্তাধারা, একটি দর্শন এবং একটি তত্ত্বের সাথে।

পাকিস্তান সৃষ্টি করা হয়েছে ইসলামের নামে। মোদির যুদ্ধ পাকিস্তানের সাথে নয়, বরং ইসলামের বিরুদ্ধে হবে। মোদি যে দর্শনে বিশ্বাসী, ওই দর্শন অনুযায়ী পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা ও নেপাল অখণ্ড ভারতের অংশ। আজ আমাদের ভুল ও সংকীর্ণতার কারণে আফগানিস্তান ও বাংলাদেশের শাসকগণ মোদির পাশে দাঁড়িয়েছে। তবে অখণ্ড ভারতের দর্শনে বিশ্বাসী আফগানিস্তান ও বাংলাদেশের অস্তিত্বকে ভারতমাতার ভৌগলিক সীমারেখায় যুক্ত করাকে নিজের ধর্মীয় দায়িত্ব মনে করেন। ভারতীয় জনতা পার্টি ও তার জোট উগ্রপন্থী হিন্দু সংগঠনগুলো এই অঞ্চলের প্রতিটি মুসলমান, খ্রিস্টান, শিখ ও বৌদ্ধ ধর্মমতের অনুসারীকে জোরজবরদস্তিমূলক হিন্দু বানাতে দৃঢ় আশাবাদী। তারা দলিত ও আদিবাসী হিন্দুদেরও দুশমন। বিজেপির দর্শনের ভিত্তির মূলে রয়েছে বিদ্বেষ। ভালোবাসা ও শান্তি বিজেপির জন্য মৃত্যুস্বরূপ। এ জন্য মোদি যদি এটা বলেন, এসো সবাই মিলে গরিবির বিরুদ্ধে যুদ্ধ করি, তাহলে কখনো এটা মনে করবেন না যে, তিনি যুদ্ধ থেকে পালাচ্ছেন। তিনি শুধু ধোকা দিচ্ছেন। মোদি তার সাজানো গোছানো কথা দ্বারা পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে কাশ্মির থেকে দূরে রাখার পূর্ণ চেষ্টা করেছেন, তবে জাতিসঙ্ঘের সাধারণ সভায় বক্তৃতার সময় নওয়াজ শরীফের পক্ষ থেকে কাশà