শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

থ্যাংকস মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saimumসাইমুম সাদী

ফরিদ উদ্দীন মাসউদ সাহেব গতকাল থেকে যেসব কথা বলছেন তা রীতিমত উৎসাহব্যঞ্জক।

আল্লামা আহমদ শফীর পায়ের সমতুল্য আমার মাথাও না, এই ধরনের কথাবার্তার অপেক্ষায় ছিলাম অনেকদিন যাবত।

এসব কথা কেউ বলে না। তিনি বললেন। ভাল লাগল।

সবাই 'আমিই শ্রেষ্ট' এইটা প্রমাণ করতেই গলদঘর্ম হয়ে যাই।

কিছু লোকের মনে হয় সারাদিন কাজ একটাই, আমার দল শ্রেষ্ট, আমার নেতার মত নেতা নাই এসব কথা বলতে বলতে হয়রান।

আরে বেকুব তর দলই একমাত্র এইকথা তর বউকে জিজ্ঞেস কর, মানবে?

মনে তো হয়না।

আমার পরিচিত এক সিনিয়র ভাইকে বলেছিলাম বউকে জিজ্ঞেস করার কথা। অবশ্য তিনি ছিলেন ভার্সিটির লেকচারার এবং বাম লাইনের রাজনীতি করতেন।

বউ কথা শুনে বলল, তোমার দল ভাল কিনা জানিনা কিন্তু তোমার মত ছাগল যে দলে আছে সেটাকে ছাগইওল্যা পার্টী ছাড়া কিইবা বলার আছে!!!

শুনে দুজনে হেসেছিলাম অনেকক্ষণ।

আসল কথা হল আমরা নিজেরাও বুঝি নিজ দলের কথা, দলের নেতার অবস্থান কি তা, কিন্তু ওই যে ব্রেইনটা ওয়াশ করা হয়ে গেছে তাই শেষমেশ এইটা ছাড়া কিছুই ব্রেইনে আসেনা।

রাজনীতি যদি আপনার ব্রেইনকে ওয়াশ করে দেয় তাহলে আপনি আকাশের নীল দেখতে পাবেননা, জোস্নার রূপ, অন্ধকারের রূপ কিছুই দেখতে পাবেন না।

আর তাই কখনো কখনো মনে হয় আইডিওলোজিক্যাল পালিটিকস আমাদের চোখে এমন একটা গগলস পরিয়ে দেয় যা শুধু দেখায় আমিই শ্রেষ্ঠ।

শাহবাগি মাওলানা বলেন আর যাই বলেন তার পজিটিভ এই কথাগুলো আমাদের চর্চা করা প্রয়োজন আমাদের স্বার্থেই।

থ্যাংকস মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ।

আরো পড়ুন: আল্লামা আহমদ শফীর পায়ের সমতুল্য আমার মাথাও না -ফরিদ উদ্দীন মাসঊদ

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ