বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

বিশ্ববিদ্যালয়ে উপেক্ষিত ছাত্র সংসদ কওমি মাদরাসায় সক্রিয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সালমান তারেক শাকিল

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দুই যুগের বেশি সময় ধরে ছাত্র সংসদ উপেক্ষিত, তবে রাজধানীর কওমি মাদ্রাসাগুলোয় নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে ছাত্র সংসদগুলোর কার্যক্রম। এক যুগের বেশি সময় ধরে কওমি মাদ্রাসাগুলোয় ছাত্র সংসদের নেতৃত্ব নির্বাচনও স্বাভাবিক প্রক্রিয়ায় আছে। তবে নির্বাচনের মাধ্যমে নয়, নেতৃত্বদানের যোগ্যতা আছে এমন ছাত্রদের এসব মাদ্রাসায় ছাত্র সংসদের কার্যক্রমে বেছে নেওয়া হয়। বেশিরভাগ প্রতিষ্ঠানে ছাত্র সংসদের কার্যক্রম দেখভাল করার জন্য একজন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকও থাকেন। রাজধানীর বিভিন্ন মাদ্রাসায় খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।

এদিকে চট্টগ্রামের বড় কয়েকটি মাদ্রাসায় ছাত্র সংসদই নেই। ওই বিভাগের কিছু জেলার মাদ্রাসায় ছাত্র সংসদ থাকলেও বিগত ৪-৫ বছর ধরে তা নিষ্ক্রিয় রয়েছে।

জানা গেছে, রাজধানীর বড় মাদ্রাসাগুলোর মধ্যে জামিয়া রাহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর, জামিয়া আরাবিয়া লালবাগ, খাদিমুল ইসলাম মিরপুর ১৩, জামিয়া শরিয়্যাহ মালিবাগ, চৌধুরীপাড়া মাদ্রাসা, ঢালকানগর মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, জামিয়া বাইতুল আমান মিনার মসজিদ ও ইসলামি কেন্দ্রসহ ছাত্র সংসদ কার্যকর রয়েছে। প্রত্যেক প্রতিষ্ঠানেই ছাত্র সংসদের জন্য  বরাদ্দ রয়েছে একটি বিশেষ কক্ষ। এসব মাদ্রাসায় বছরে একবার দাওরায়ে হাদিস (তাকমীল শ্রেণি) ক্লাসের একজনকে আমির করে ৭ থেকে ১০ জনের একটি কমিটি করা হয়। কমিটি গঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দায়িত্বশীলকে ওই মাদ্রাসার পুরনো ছাত্র হতে হয়।

জানা গেছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সব ধরনের সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকে ছাত্র সংসদ। এসব কর্মসূচির মধ্যে রয়েছে দেয়ালিকা প্রকাশ, বক্তৃতা প্রতিযোগিতা, হামদ-নাত প্রতিযোগিতা, বিভিন্ন দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, মাদ্রাসার পরিবেশসংস্কার ও পাঠাগার ব্যবস্থাপনা।

জানা গেছে, মাদ্রাসা বিশেষে ছাত্র সংসদের নামও ভিন্ন ভিন্ন হয়। কার্যক্রমেও তফাৎ আছে। তবে সংসদের সভাপতি পদে কোনও নির্বাচন হয় না। এক্ষেত্রে পুরনো, বিশ্বাসী, দায়িত্বশীল, ভালো অবস্থানে আছে, এমন ছাত্রদের প্রাধান্য দিয়ে নেতা মনোনীত করা হয়।