বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

হিজরি সনের পটভূমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমিনুল ইসলাম হুসাইনী

কালের অাবর্তে আমাদের মাঝে আবারো উপস্থিত হিজরি সন ১৪৩৮। আরবি বর্ষপঞ্জি তথা হিজরী সনের প্রথম মাস মহররম। অার পহেলা মহররম হলো হিজরি নববর্ষ। হিজরি নববর্ষ মুসলিম উম্মাহর এক জাতীয় উৎসব।

প্রতিবছর হিজরি নববর্ষ আবির্ভূত হয় প্রিয় নবী হযরত মুহাম্মদ সা. এর মক্কা থেকে মদীনায় হিজরতের সেই পবিত্র স্মৃতি নিয়ে। প্রিয় পাঠক! তাহলে অাসুন রাসূল সা. এর সেই ঐতিহাসিক ঘটনা তথা হিজরত সম্পর্কে কিছু জেনে নেই।

হিজরত কী এবং কেন?

হিজরত অর্থ হল ত্যাগ করা, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। আল্লাহ তায়ালার নির্দেশে রাসূল সা. ও সাহাবা রা.দের মক্কা নগরী ত্যাগ করে ইসলামের প্রচার ও প্রসারের জন্য মদিনায় চলে যাওয়াকেই হিজরত বলে অবহিত করা হয়।

যুগে যুগে প্রায় সকল নবী-রাসূলগণকেই নিজ জন্মভূমি ত্যাগ করে অন্য স্থানে যেতে হয়েছে। কেন না নবী-রাসূলগণের বিরোধিতা করা, তাদের অপবাদ দেয়া, গালমন্দ করা, এমনকি হত্যা পর্যস্ত করা পৃথিবীর ইতিহাসে নতুন কোনো ঘটনা নয়।

সর্বশেষ মহানবী হযরত মুহাম্মদ সা. যখন অাল্লাহ তায়ালার এই নির্দেশ প্রাপ্ত হোন যে, "অতএব, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা প্রকাশ্যে প্রচার করুন।" (সূরা : হিজর, ৯৪)

তখন থেকেই প্রিয় নবী সা. মক্কার অধিবাসীদের মূর্তি পূজা পরিত্যাগ করে এক আল্লাহর ইবাদতের জন্য আহবান  করতে লাগলেন। হাতে গণা কয়েকজন সৌভাগ্যবান ব্যক্তি ছাড়া মক্কার অধিকাংশ কাফির-মুশরিকরাই রাসূল সা. এর সেই আহ্বানে সাড়া দিল না। সাড়াতো দিলোই না, বরং তাঁর প্রচার কাজে নানাভাবে বাধার সৃষ্টি করতে লাগলো। চালাতে থাকল অমানুষিক জুলুম-নির্যাতন।

এমনকি সামাজিকভাবেও রাসূল সা. এবং তাঁর সঙ্গী-সাথীদের বয়কট করে। কেউ কেউ আবার প্রাচুর্যের প্রলোভনও দেখাতে দেখাল। তাদের সেই শত নির্যাতন ও প্রলোভনকে পদদলিত করে রাসূল সা. দৃঢ় প্রত্যয়ের সাথে ঘোষণা  করলেন, 'আমার এক হাতে চাঁদ আরেক হাতে যদি সূর্যও এনে দেয়া হয় তবুও আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা পালন করা থেকে কোনো অবস্থাতেই আমি বিরত হবো না।'

রাসূল সা. এর এই ঘোষণা শুনে কাফির মুশরিকরা এই সিদ্ধান্তে উপনিত হলো যে, তারা মুহাম্মদ সা. কে হত্যা করে ফেলবে। মহান আল্লাহ তাঁর প্রিয় বান্দাকে সে কথা জানিয়ে দিয়ে হিজরত করার নির্দেশ দিলেন। আল্লাহ তায়ালার সেই নির্দেশে তিনি স্বীয় বিছানায় হযরত আলী রা. কে রেখে অতি সন্তর্পণে গৃহ ত্যাগ করেন এবং তাঁর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দীক রা. কে সঙ্গী করে মক্কা থেকে ২৯৬ মাইল দূরে অবস্থিত মদীনার অভিমুখে রওনা হন। যেখানে রাসূল সা. এর নির্দেশে ওনার আগেই অনেক সাহাবীগণ একে একে পাড়ি জমিয়ে ছিলেন।

মদীনার লোকেরা যখন জানতে পারল মুহাম্মদ সা. মদীনায় à