শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

স্বীকৃতির জন্য সরকারি কমিটির ১ম বৈঠক; যোগ হলেন দুই সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

komitiআওয়ার ইসলাম: কওমি সনদের স্বীকৃতি বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় গঠিত ৯ সদস্যের কমিটির প্রথম বৈঠক শেষ হয়েছে। বৈঠকে বসুন্ধরার প্রিন্সিপাল ও উত্তরবঙ্গ বোর্ডের সভাপতি মাওলানা  আরশাদ রাহমানী  এবং সিলেট দীনি এদারা বোর্ডের সহকারী মহাসচিব মাওলানা আবদুল বছির আজাদকে কমিটিতে কো-অপ্টের সিদ্ধান্ত হয়েছে। বৈঠকটি কারওয়ান বাজারের আম্বরশাহ মাদরাসায় বেলা ৩টায় শুরু হয়ে ৪টায় শেষ হয়।

জানা গেছে, বেফাক কোনো সদস্যের কো অপট করার প্রস্তাব করেনি বিধায় তাদের সদস্য যোগ করা হয়নি, তবে পরবর্তীতে চাইলে সুযোগ রাখা হয়েছে।

একটি নির্ভরযোগ্য সূত্র আওয়ার ইসলামকে এ সব তথ্য জানিয়েছে।

বৈঠকে কমিটির ৯ সদস্যের মধ্যে চট্টগ্রাম দারুল মাআরিফের প্রিন্সিপ্যাল মাওলানা সুলতান যওক ও জামিয়া ফরিদাবাদের মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস অসুস্থতার জন্য উপস্থিত হতে পারেননি। তবে মাওলানা সুলতান যওক ফোনে কথা বলে বৈঠকের সিদ্ধান্তের সাথে একাত্মতা পোষন করেছেন।আরেক সদস্য  আবদুল বাসেত বরকতপুরী সভায় উপস্থিত হতে না পারলেও চিঠি ও প্রতিনিধি পাঠিয়েছেন।

বৈঠকে সব সদস্যকে যাচাই বাছাইয়ের জন্য কমিশনের সুপারিশমালা ও প্রয়োজনীয় কাগজপত্র দেয়া হয়েছে।
 জানা গেছে, কমিটির পরবর্তী বৈঠক শিগগির অনুষ্ঠিত হবে। তবে এর তারিখ ও স্থান জানা যায় নি।
এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ