সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


স্বীকৃতির সুফল জানা নেই ছাত্রদের: ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন শিক্ষকরা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam-madrasha

঳ এ এস এম মাহমুদ হাসান

সম্প্রতি কওমি মাদরাসার সরকারি স্বকিৃতির লক্ষে শিক্ষা মন্ত্রণালয় কৃতর্ক ঘোষিত নয সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ নিয়ে কওমি অঙ্গনে পক্ষে বিপক্ষে নানান মত থাকলেও মূলত এ সরকারি স্বীকৃতি নিয়ে কওমি মাদরাসার আলেমগণ বাড়তি কি সুবিধা পাবেন এ নিয়ে এখনো ধু¤্রজাল রয়ে গেছে। কয়েকটি কওমি মাদরাসার ছাত্রদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে এমন চিত্রই ফুটে উঠেছে।

তবে সোমবার কওমি মাদারাসার বৃহত্তর বোর্ড বেফাকের সভাপতি আল্লামা আহমদ শফী দারুল উলুম দেওবন্দের মত শর্তহীন সরকারি স্বীকৃতির কথা বললেও সেটা সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই এসব নামি দামি কওমি মাদরাসাগুলোর।

মিরপুর-১৪ নাম্বার জামেউল উলুম মাদরাসার ছানুবিয়ার ছাত্র মাহদি হাসানকে স্বীকৃতির ব্যপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, এ স্বীকৃতি দিয়ে আমরা কর্মজীবনে এর কতটুকু সুফল ভোগ করতে পারব জানি না। সরকারি কোন কোন সেক্টরে চাকরিরর সুযোগ পাব তা আমাদের কাছে পরিষ্কার নয়। বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার।

একই মাদরাসার দওরায়ে হাদিসের ছাত্রদের কাছে জানতে চাওয়া হলে কওমি সনদে সরকারি স্বীকৃতি প্রদানে খুশি হলেও এর সুদূর প্রসারী সুফল নিয়ে উল্টো প্রতিবেদকের কাছে প্রশ্ন করে বসে। মূলত ছাত্ররা কওমি মাদরাসার ভবিষ্যৎ পরিণতির কথা চিন্তা না করলেও তাদের সরকারি সনদে কী উপকার বয়ে আনবে তা কোনো ছাত্রই খোলাসা করে বলতে পারেনি। তারা কৌতূহলি হয়ে নিজেরাই সুফলের বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণ করে শোনালেও ক্ষোভ প্রকাশ করে বলেন, কওমি মাদরাসায় দেশ-বিদেশের চলমান ঘটনা ও খবর জানতে দৈনিক পত্রিকা পড়া নিষিদ্ধ। এছাড়া দু’একটি কওমি মাদরাসা ছাড়া অধিকাংশ মাদরাসায় আইটি ও আধুনিক বিশ্ব সম্পর্কে জানার সুবিধা নেই। ফলে অনেকাংশেই চলমান সমাজ ব্যবস্থা সম্পর্কে নিজেদের অক্ষমতার কথা প্রকাশ পায়।

তবে তারা আশাবাদী, যদি চলমান বিশ্ব সম্পর্কে তাদের জানতে সুযোগ দেওয়া হয় তাহলে তারা আরো এগিয়ে যাবে এবং সরকারি যে কোনো সেক্টরে সুনামের সাথে কাজ করতে পারবে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে নাম প্রকাশে অনিচ্ছুক রাজধানী মিরপুরের এক কওমি মাদরাসার প্রিন্সিপাল আওয়ার ইসলামকে বলেন, কওমি মাদরাসার সরকারি স্বীকৃতির সুফল-কুফল