সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


স্বীকৃতি নিয়ে সরকার-আলেম মুখোমুখি: উত্তরণ কোন পথে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

঳ আমিন ইকবাল

বর্তমান সময়ে আলোচিত একটি বিষয় ‘কওমি শিক্ষাসনদের সরকারি স্বীকৃতি’। কওমি মাদরাসার শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষাদানের বিষয় ও কওমি মাদরাসা শিক্ষাসনদের সরকারি স্বীকৃতির লক্ষ্যে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষামন্ত্রণালয়। ৯ সদস্যের এই কমিটির আহ্বায়ক- জামিয়া ইকরার মহাপরিচালক মাওলানা ফরীদ উদ্দিন মাসউদ, সদস্য সচিব- গহরডাঙ্গার মাওলানা রুহুল আমীন। তবে কমিটি ঘোষণার মাত্র দুই দিনের মধ্যেই প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকসহ দেশের শীর্ষ আলেমরা।

কমিটি ঘোষণার মধ্য দিয়ে যেখানে স্বীকৃতি বিষয়ে সম্ভাবনার সূর্য উদয় হলো, সেখানে অন্ধকার নেমে এসেছে এই প্রত্যাখ্যানের মধ্য দিয়ে। ফলে বাহ্যত সরকার ও শীর্ষ আলেমগণ স্বীকৃতি নিয়ে অনেকটা মুখোমুখি দাঁড়িয়েছেন। এই সংকট থেকে উত্তরণের জন্য গঠনমূলক মতামত জানিয়েছেন তরুণ আলেম ও লেখকগণ। আওয়ার ইসলামের পাঠকদের জন্য ১ম পর্ব প্রকাশের পর এবার ২য় পর্ব।

ali-hasanব্যক্তি স্বার্থ ও রাজনীতির উর্ধ্বে উঠে কাজ করতে হবে
আলী হাসান তৈয়ব
সহ-সম্পাদক, দৈনিক আলোকিত বাংলাদেশ

কওমি সনদের স্বীকৃতি- দাবি নয় অধিকার। দাবি শুধু এটাই- উলামায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্ত ও কুশলী পরিকল্পনার ভিত্তিতেই যেন তা বাস্তবায়িত হয়। এর অন্যথা হলে ইতিহাস ক্ষমা করবে না। লাখ লাখ তরুণ এর চূডান্ত বাস্তবায়ন দেখার অপেক্ষায়। এ নিয়ে কোনো রাজনীতি বা স্বার্থের দ্বন্দ্ব অভিপ্রেত নয়। সব মহলের নেতৃবৃন্দকে ব্যক্তি স্বার্থ ও রাজনীতির উর্ধ্বে উঠে কাজ করতে হবে।

tasnimতাল গাছ আমার বলে ঐক্য চাইলে হবে না
মুফতি মুহাম্মদ তাসনিম
তথ্য সচিব,কওমী সনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ

আল্লামা শাহ আহমাদ শফি কওমি ও কওমির বাইরের সবার অভিভাবক। এই আস্থার স্থানটা নষ্ট করা যাবে না। যে কোন মূল্যে স্বীকৃতি হতে হবে। এখন বেফাক অন্য বোর্ডগুলোর সাথে যে লিয়াজো করার জন্য কমিটি করল- এর কোন দরকার নাই। তারা শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি গ্রহণ করে মিটিংয়ে অংশ গ্রহণ করলে ঐক্য হয়ে যাবে। তাল গাছ আমার বলে ঐক্য চাইলে হবে না। সবার প্রতি সম্মানবোধ সবাইকে এক কাতারে দাড় করাবে বলে আমরা বিশ্বাস করি। আজ বেফাক যে দাবী দাওয়া করছে ইতিপূর্বে এগুল