শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

মোল্লা নোমান-এর কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

molla-noman

আরজু

গিয়াসউদ্দিনে এশা পড়লুম। গিয়াসউদ্দিন; একটা আবাসিক এলাকার নাম। ওই এলাকার মসজিদ।

মসজিদটা মূসা-খাঁ'র চে' কিছু-অল্প বড়।
বেশ একটা ভাল লাগা আছে, অন্য মাসাজিদের তুলনায় বেশি!

ঢুকলেই বুঝা যায়, একটা থির থির ভাব আছে_
জুড়িয়ে সুরিয়ে যাবার মত!
আশ্রয়ের মত!

দক্ষীণে, মসজিদ-লাগোয়া সীমাহীন-সবুজ একটি কামিনী গাছ।
ওজু সেরে উঠতেই চোখ লাগলো!
বাড়িতেও আমার কামিনী আছে।
উত্তর জানালায়!

সে-সবুজ মায়ের আঁচলের মত।
আর এ-সবুজ, মদিনার গম্বুজে খাযরার (সবুজ গম্বুজ) মত!
গায়ে এখনো জল-রূপালি কাটেনি।
বৃষ্টি এসছিল, তাই!
মসজিদ থেকে বেরিয়ে আবারো দেখলুম।
অবুঝ সবুজে বিস্তৃত!
কী বিমল!
কী ঝলমল!
আহ্! যদি একবার নসিব হতো, ওই সবুজ দেখার!
আমিও হাত বাড়িয়ে
গেয়ে উঠতুম, ‘এয়াবামুরা এয়া নায়া বাম, জুছতো জূয়ি মি কুনাম।
হাসেল আয়াদ ইয়া নায়ায়াদ আরজুয়ে মি কুনাম।’

নতুন মসজিদে গেলে, আমার একটা বাতিক আছে!
নামাজে দাঁড়ানোর আগ পর্যন্ত ইমাম সাহেবকে মনে মনে পরখ করার।
চেহারা দেখে মিলাতে থাকি, তেলাওতটা কেমন হবে!
মন মত হবে তো!
আশ মিটবে তো!

আজো ওই মানের একটা শুদ্ধ তেলাওত ছিল।
আশ মেটেনি।
এত ভাল, এত অল্পে চলেনা!
খুব গেঁথে গেঁথে তেলাওত করলেন।

সূরা ত্বহা'র বর্ণনা, ‘মুসা, আপনার ডান হাতে ওটা কী?
মুসা বললেন, লাঠি।
এর 'পর ভর করে আমি চলি।
এবং আমার বকরিগুলোর পাতা পাড়ি।
এছাড়াও এতে আমার বিবিধ প্রয়োজন রয়েছে।’

কিছুদূর পরেই আদেশ করা হল, ‘তুমি যাও, ফিরাওনের কাছে।
নিশ্চয় সে সীমালঙ্ঘন করেছে!’
পরের আলোচনা কতদূর গিয়ে ইমাম থেমেছেন জানিনে!

আমি কেনো যেনো এসব ছাঁপিয়ে আজ অন্যকিছুতে মেতেছিলুম!
হজরতের কণ্ঠে আমি এ সুরার্জিই শুনছিলুম, ‘সাহেল ছে লাগা দে মুঝে এশকো কা সাফিনা।
আখো ছে দেখা দে মুঝে মক্কা ও মাদিনা।’

নামাজান্তে আবেগাপ্লুত হলুম।
হাত তুলতেই দু'চোখে আদ্রতা ঠাহর হল।
এমন হয়না অনেক দিন। মন ভরে চাইলুম, ‘আর কিছু দাও না দাও, অন্তত এমন সবুজের পাশেই শুইয়ে তো দিও!’

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ