এ এস এম মাহমুদ হাসান
সাম্প্রতিক সময়ে দেশজুড়ে আলোচিত ইস্যু কওমী মাদরাসার সরকারী স্বীকৃতি। এ নিয়ে সাধারণ থেকে অসাধারণ সবার মাঝেই আলোচনা চলছে। প্রতিদিন টিভি টকশোতে পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক হচ্ছে। বিপুল সংখ্যক জনসাধারণ কওমী মাদরাসার সরকারী স্বীকৃতির পক্ষে থকলেও আরেকটি অংশ স্বীকৃতির বিপক্ষে। তাদের মতে, এতে কওমী মাদরাসা তার লক্ষ্য থেকে ছিটকে পড়বে। শৃঙ্খলিত হবে সরকারী নিয়ন্ত্রণের জালে।
এ বিষয়ে স্বীকৃতির কওমী মহিলা মাদরাসার শিক্ষার্থীদের কাছে তাদের প্রতিক্রিয়া জানতে চেষ্টা করেছে আওয়ার ইসলাম। রাজধানীর কয়েকটি মাদরাসার ছাত্রীদের কাছে জানতে চাওয়া হয়েছিল সরকারী স্বীকৃতির উদ্দেশ্য নিয়ে। স্বীকৃতির লাভ-ক্ষতি কি হতে পারে এমন প্রশ্ন রাখা হয়েছিল তাদের কাছে। ছাত্রীরা বর্তমান স্বীকৃতির ব্যপারে বিস্তারিতভাবে অবগত না হলেও তাদের কাছে পাওয়া যায় ভিন্নধর্মী মতামত।
মিরপুর-১৩ নাম্বার দারুল উলুম মহিলা মাদরাসার ছাত্রী মাহবুবা আক্তার জানান, সম্পূর্ণ কওমী মাদরাসার স্বকীয়তা ও দেওবন্দের নীতিমালা অনুসারে স্বীকৃতির পক্ষে তারা। তাতে কোন সরকার বা কোন ব্যক্তি অথবা সংগঠনের মাধ্যমে এ স্বীকৃতি অর্জিত হলো, তা নিয়ে বিভেদ সৃষ্টি করলে কওমীদের ব্যপারে খারাপ দৃষ্টান্ত হিসেবে সাধারণ জনগনের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।
স্বীকৃতির সুফল-কুফল নিয়ে বি-বাড়িয়ার সদরে অবস্থিত একটি মহিলা মাদরাসার ছাত্রী আমাতুল্লাহ তাসনিম নুসাইফার মত হলো, স্বীকৃতি অর্থ সরকারী অফিস আদালতে চাকুরী নয়। গণ পরিবহনে হাফভাড়া দেওয়া নয়। বরং কওমী শিক্ষা ব্যবস্থায় কয়েকটি ধাপে কলেজ-ভার্সিটির মান নিয়ে আসা। যাতে করে সমাজ ব্যবস্থার সহায়ক বা অপরিহার্য যে কোনো প্রতিষ্ঠান, সংগঠন, দাওয়াতী প্রোগ্রাম, মিটিং বা যে কোনো সামাজিক কর্মকান্ডে আলেম সমাজ সমমর্যাদা ভোগ করতে পারেন এবং সরকার কতৃক স্বীকৃত ডিগ্রী নিয়ে সসস্মানে সমাজে নিজ নিজ গৃহীত কাজ চালিয়ে যেতে পারেন। যাতে করে আলেম সমাজকে অজ্ঞ বা পশ্চাৎপদ বা সেকেলে বলার মত ধৃষ্টতা না দেখায়।
মিরপুর-২ নাম্বার জামিয়া সিদ্দিকিয়া নূরানী মহিলা মাদরাসার ছাত্রী ফাতেমা নাজনিন এর মতে, আমরা সমাজে একজন বিজ্ঞজন ও শিà¦