শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ডটকম নয় ডট বাংলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dot-banglaআওয়ার ইসলাম: ডটকমের দিন শেষ করে এলো ডট বাংলা। আপনি চাইলেন এখন প্রতিষ্ঠানের ওয়েব সাইটের ডোমেন ডট বাংলা দিয়ে নিতে পারবেন। ইন্টারন্যাশনালাইজড ডোমেইন নেম (আইডিএন) ‘ডট বাংলা’ এর চূড়ান্ত বরাদ্দ পেয়েছে বাংলাদেশ।

বুধবার সন্ধায় ডাক এবং টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে এ খবর জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী আরেকটি কাজ সম্পন্ন হলো। অনেক চেষ্টার পর ‘ডট বাংলা ডোমেইন’ বাংলাদেশের অনুকূলে “ICANN” কর্তৃক বরাদ্দ প্রদান করা হয়েছে। ওই ডোমেইনটি পাবার জন্য সিয়েরা লিওনও প্রতিদ্বন্দ্বিতা করেছিল।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের পক্ষে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষে, “ICANN” এর কাছে তুলে ধরি যে, বাংলাদেশ একমাত্র দেশ; যারা মাতৃভাষা বাংলার জন্য সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। ‘২১ ফেব্রুয়ারি’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও স্বীকৃতি পেয়েছে। তাই এ ভাষার ওপর বাংলাদেশের জনগণের অধিকার সর্বাগ্রে। ডট বাংলা ডোমেইনটি বাংলাদেশের অনুকূলে বরাদ্দ প্রদানের জন্য আমি “ICANN” কে একাধিক অনুরোধপত্র প্রদান করেছি।’

পোস্টে প্রতিমন্ত্রী ডোমেইনটি বাংলাদেশের অনুকূলে বরাদ্দ হওয়ায় বাংলা ভাষার এই অর্জন মুহূর্তে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

২০১০ সালে ডট বাংলা ডোমেইন চালু করতে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তা নিয়ে কারিগরি কাজ শুরু করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। পরবর্তীতে তারা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে প্রস্তাব জমা দেয়। পরে তা পর্যালোচনা করে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। দেশের নামে ডোমেইন ‘ডট বিডি’র নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করছে বিটিসিএল। ২০১১ সালে ডট বাংলা ডোমেইন ব্যবহারের অনুমোদন পাওয়া গেলেও তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠান নিযুক্ত করতে না পারায় দীর্ঘ সময়েও এটি চালু করা সম্ভব হয়নি।

একপর্যায়ে ‘ডট বাংলা’ ডোমেইনের অনুমোদন বাতিল করে কর্তৃপক্ষ। তবে এবার এখন ডাক এবং টেলিযোগাযোগ বিভাগের চেষ্টায় ডোমেইনটির চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ